,

ফিরে এসেছেন অপু বিশ্বাস

news-image

উধাও হয়ে যাওয়া নায়িকা ঢালিউড কুইন অপু বিশ্বাসের সন্ধান মিললো অবশেষে। অনেক জল ঘোলা করে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তিনি এলেন।

তিনি এখন ঢাকাতেই রয়েছেন। অপু বিশ্বাসের ঘনিষ্ঠ সূত্র  এ খবর নিশ্চিত করেছে।

সেই সূত্রের হাত ধরেই কথা হয় অপুর সঙ্গে। তিনি জানালেন, ‘আমি ঢাকাতেই আছি। অনেকদিন পর ফিরেছি তাই বেশ কিছু কাজ গোছাতে হচ্ছে। আগামী মাসের প্রথম দিকেই একটা সংবাদ সম্মেলন করবো। তখন সবই জানাবো এতদিন কোথায় ছিলাম, কেন ছিলাম।’

তিনি বলেন, ‘আমাকে নিয়ে এতদিন যারা নানা খবর ও কথা রটিয়েছেন তাদের দাঁতভাঙা জবাব পাওয়ার সময় হয়ে এসেছে। আমি মার্চ থেকে আবারো শুটিংয়ে ফিরবো।’

অপু আরো বলেন, ‘পাশাপাশি আমি তাদের কাছে ক্ষমা চাচ্ছি যারা এই অন্তর্ধানের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমি কখনোই নায়িকা হিসেবে অহংকার করে শিডিউল ফাঁসাইনি। বাধ্য হয়ে আমাকে এতোদিন দেশের বাইরে থাকতে হয়েছিল। সব কিছু প্রকাশ হলে আশা করি অনেকেই তা বুঝতে পারবেন। শিগগিরই দেখা হবে।’

এখন দেখার পালা, কবে প্রকাশ্যে দেখা দেন অপু বিশ্বাস। চলছে প্রতীক্ষা।

এ জাতীয় আরও খবর

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার