,

শুধু কাবিননামাই নয়, কাজীর স্বাক্ষরও জাল

news-image

অনলাইন ডেস্ক : জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির সঙ্গে তরুণীর বিয়ের কাবিননামাই নয়, কাজীর স্বাক্ষরও জাল বলে দাবি করছেন সংশ্লিষ্ট অফিসের কাজী। কাবিননামায় যে ঠিকানা ব্যবহার করা হয়েছে, তাও ভুয়া বলে দাবি করছেন সংশ্লিষ্ট কাজী। কাবিননামায় কাজী মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত বিবাহ রেজিস্ট্রিতে যে স্বাক্ষর এবং ঠিকানা রয়েছে সেটিও সম্পূর্ণ ভুয়া বলে দাবি করছেন তিনি।

এ ব্যাপারে কাজী মো. আনোয়ার হোসেন বলেন, আমরা প্রতি বছর এক নম্বর ভলিউম থেকে কাবিন (বিবাহ নিবন্ধন) শুরু করি। এক ভলিউমে একশ বিয়ের রেজিস্ট্রি করা হয়। এই এলাকার একজন প্রধান কাজীর অফিসে বছরে সর্বোচ্চ ৬০০ থেকে ৭০০ বিয়ে হয়। সে অনুযায়ী ৭ নম্বর ভলিউম হওয়ার কথা। কাজী অফিসে ওই হিসেব অনুযায়ী দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ভলিউম শেষ করে পর্যায়ক্রমে আরাফাত সানির কাবিনে (নিকাহ নামা) ৫৬ নম্বর ভলিউম রয়েছে। এখানে ৫৬ নম্বর মানে ৫৬শ। ২০১৪ সালে এত বিয়ের রেজিস্ট্রি হয়নি। তার মানে এই কাবিননামা সম্পূর্ণ ভুয়া।

জানা যায়, কাবিননামায় রাজধানীর খিলগাঁও থানাধীন মেরাদিয়া এলাকার যে ঠিকানা ব্যবহার করা হয়েছে সেখানে নিকাহ রেজিস্ট্রি তো দূরের কথা এ নামে কোনো কাজী অফিসই নেই। আগেও ছিল না কোনো অফিস। এছাড়া কাবিননামায় যে কাজীর নাম উল্লেখ করা হয়েছে তিনি মেরাদিয়া এলাকার কাজী নন। গোড়ান এলাকার কাজী তিনি।
খিলগাঁওয়ের মেরাদিয়া ২০/বি এই ঠিকানায় কখনো কোনো কাজীর অফিস ছিল না বলে জানান কাজী মো. আনোয়ার হোসেন। অথচ এই ঠিকানা উল্লেখ করে ৫৬ নম্বর ভলিউমে কাজী মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত কাবিননামা (বিবাহ নিবন্ধন) প্রকাশ করা হয়েছে। আনোয়ার হোসেনের অফিসের ঠিকানা ৬৫ উত্তর গোড়ান। শাখা অফিস বি-৭৫, দক্ষিণ বনশ্রী।

মেরাদিয়ার কাজী হাফেজ মাওলানা মো. ছলিম উল্যাহ খান জানান, আমার অফিসের ঠিকানা ছিল ২০/১ মেরাদিয়া। এই অফিসে আমরা একযুগের বেশি সময় ধরে আছি। কিন্তু ২০/বি এই ঠিকানায় আমাদের কোনো কাজী অফিস নেই। ২০১৪ সালেও ছিলো না। এমনকি সেখানে অন্য কোনো কাজীর অফিসও নেই। আমার অফিসে ২০১৪ সালের ভলিউম নম্বর ছিল ১০০ থেকে ১০৬। ৫৬ কীভাবে এলো? এটা ভুয়া। আমার হাতে এমন কাজ হতে পারে না। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে