,

চুক্তিই হলো না, আর অভিনয় তো প্রশ্নই আসে না : পরীমণি

news-image

বিনোদন প্রতিবেদক : ‘চলতি বছর আমার সিডিউল খুব টাইট। এর মধ্যে নতুন ছবিতে অভিনয় করার প্রশ্নই আসে না। এ ছবিতে অভিনয়ের ব্যাপারে আমার সঙ্গে কোন চুক্তিও হয়নি। ‘ দুলাভাই জিন্দাবাদ শিরোনামের ছবিতে অভিনয় প্রসঙ্গে জানতে চাইলে পরীমণি বাংলাদেশ প্রতিদিনকে একথা বলেন।

এরমধ্যে বেশ কয়েকটি গণমাধ্যমে খবর উঠে আসে যে, মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবিতে মনোয়ার হোসেন ডিপজল ও মৌসুমীর সঙ্গে অভিনয় করবেন পরীমনি। কিন্তু খবরটিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন এ লস্যময়ী।

পরীমণি বলেন, কোত্থেকে কীভাবে খবর উঠে আসলো আমি জানি না। এ ছবির বিষয়ে আর কোন কথা বলতেও চাইনা। শুধু এটুকু বলতে চাই ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবির বিষয়ে আমি কিছুই জানি না।

‘দুলাভাই জিন্দাবাদ’-এর কাহিনী লিখেছেন নাদের খান। সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। প্রযোজনা করছে রাজেশ ফিল্মস। শুটিং শুরু হবে ১৫ ফেব্রুয়ারি। ডিপজল, মৌসুমীর সঙ্গে এ ছবিতে বাপ্পী চৌধুরী, মিজু আহমেদ ও আহমেদ শরীফের অভিনয় করার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে