,

যে ৫ কথা সন্তানকে কখনই বলা উচিত নয়

news-image

লাইফস্টাইল ডেস্ক :আমরা বচ্চাদের শেখাই কী বলা উচিত, বড়দের সঙ্গে কেমন ব্যবহার করা উচিত। কিন্তু নিজেরা ওদের সঙ্গে আচরণের ব্যাপারে সতর্ক থাকি কি? বাচ্চাদের বড়দেরকে সম্মান করতে শেখাই কিন্তু নিজেরা ওদের সম্মান করি না। জেনে নিন কোন আচরণগুলো সন্তানের সঙ্গে করবেন না।

কেঁদো না : বাচ্চাদের কাঁদতে বারণ করবেন না। পেন্সিল বা ক্রেয়ন হারিয়ে যাওয়ার দুঃথ আপনার পক্ষে বোঝা সম্ভব নয়।
ওদের জিনিসের সঙ্গে জুড়ে থাকা আবেগকে মূল্য দিন। কাঁদতে বারণ করা মানে ওদের আবেগ প্রকাশে বাধা দিচ্ছেন।

কেন তুমি এ রকম হতে পারো না : আমরা প্রায়শই বাচ্চাদের বলি কেন তুমি দিদির মতো,দাদার মতো বা কোনও বন্ধুর মতো হতে পারো না? এতে ওদের নিজেদের প্রতি হীনমন্যতা তৈরি হয়, আত্মবিশ্বাস কমে যায়।

তুমি খুব…: অনেক সময়ই আমরা সন্তানকে বলি তুমি খুব লাজুক বা তুমি খুব অলস। কিন্তু বার বার সন্তানকে এ ভাবে বলতে থাকলে বাচ্চারাও নিজেদের সে ভাবেই ভেবে নিতে থাকে। সেটা ভেঙে বেরনো ওদের নিজেদের পক্ষেই সম্ভব হয়ে ওঠে না।

বাবা ফিরুক তারপর বলছি : যতই ভুল করুন না কেন সন্তানকে কখনও এ ভাবে বলবেন না। এতে ওরা ভয় আরও কিছুটা সময়ের জন্য পুষে রাখে। বাবা সম্পর্কে মনে ভয় ঢোকে। এ ভাবে কিন্তু সন্তানকে শৃঙ্খলা শেখানো যায় না।

আমি বলেছিলাম : বাচ্চারা একই ভুল দু’বার করলেও এ ভাবে বলবেন না। ওরা কিন্তু আপনার মতো পরিণত মস্তিষ্কের নয়। তাই ধৈর্য না হারিয়ে বলুন, ‘‘ঠিক আছে। পরের বার আমরা ঠিক করে করার চেষ্টা করবো।’’

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল