,

ওয়ানডে সিরিজও হাতছাড়া পাকিস্তানের

news-image

স্পোর্টস ডেস্ক :টেস্টের পর পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজও হাতছাড়া করেছে সফরকারী পাকিস্তান। সিরিজের চতুর্থ ম্যাচে আজহার আলীদের ৮৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়ার। এই জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই ৩-১ তে সিরিজ নিশ্চিত করলো স্মিথ বাহিনী।

রবিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শুরুতে ব্যাট করতে নেমে ওয়ার্নারের সেঞ্চুরি ও ম্যাক্সওয়েলের ঝোড়ো ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৫৩ রানের বড় সংগ্রহ গড়ে অস্ট্রেলিয়া।

জবাবে সিরিজ বাঁচানোর লড়াইয়ে বিশাল রান তাড়া করতে নেমে ৪৩.৫ ওভারে ২৬৭ রান তুলতেই অলআউট হয়ে যায় সফরকারী পাকিস্তান। ফলে ৮৬ রানের জয় পায় অজিরা।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথ। ব্যাটিং নেয়ার সিদ্ধান্ত যে মোটেও ভুল হয়নি তা পুরোপুরি প্রমাণ করে দিয়েছেন তিনি। দলের পক্ষে সর্বোচ্চ রান করেছেন ওয়ার্নার (১৩০)। তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি। দ্বিতীয় সর্বোচ্চ রান করেন গ্লেন মেক্সয়েল (৭৮)। তুলে নেন ক্যারিয়ারের ১৫তম হাফ সেঞ্চুরি। এছাড়াও স্মিথ ৪৯ এবং হেড ৫১ রান করেন।

পাকিস্তানের পক্ষে ১০ ওভারে ৫২ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়েছেন হাসান আলী। আর ১০ ওভারে ৭৫ রান দিয়ে ১টি উইকেট লাভ করেছেন মোহাম্মদ আমির।

অস্ট্রেলিয়ার দেয়া পাহাড় সামান বিশাল রান তারা করতে নেমে ওপেনার শারজিল খান সর্বোচ্চ ৭৪ রানের ইনিংস খেলেন। ৪৭ বল মোকাবেলায় ১০টি বাউন্ডারির সঙ্গে ৩টি ওভার বাউন্ডারিও হাঁকান। এছাড়া শোয়েব মালিক ৪৭, মোহাম্মদ হাফিজ ৪০, বাবর আজম ৩১ ও ইমাদ ওয়াসিম ২৫ রান করেন।

অজিদের হয়ে তিনটি করে উইকেট দখল করেন জস হ্যাজেলউড এবং অ্যাডাম জাম্পা। দুটি উইকেট তুলে নেন ট্রেভিস হেড।

এ জাতীয় আরও খবর

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ