,

সুরঞ্জিতের সাবেক এপিএসের ৫ বছর জেল

news-image

নিজস্ব প্রতিবেদক : জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের তৎ​কালীন এপিএস ওমর ফারুক তালুকদারকে পাঁচ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। এসময় একই সাথে তাকে এক কোটি ২৩ লাখ ৪৭ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। অনাদায়ে তাকে আরো দুই বছর ছয়মাস কারাদণ্ড ভোগ করতে হবে।

রবিবার ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আতাউর রহমান এই আদেশ দেন। দণ্ডিত ওমর ফারুককে কারাগারে পাঠানো হয়েছে।

আসামি ফারুকের আইনজীবী পূর্নেন্দু দেবনাথ বলেন, দুর্নীতি দমন কমিশন আইনের ২৭ (১) ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ফারুককে পাঁচ বছর কারাদণ্ড দিয়েছেন। জরিমানাও করা হয়েছে। আদালতের এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

উল্লেখ্য, ২০১২ সালের ৯ এপ্রিল রেলওয়ের পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা, তখনকার রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস ফারুক ও রেলওয়ের কমান্ড্যান্ট এনামুলকে বহনকারী গাড়িটি বিজিবি সদর দপ্তরে ঢুকিয়ে দেন গাড়িচালক আজম। এ সময় তাদের কাছে ৭০ লাখ টাকা পাওয়া যায়। ওই ঘটনায় ব্যাপক সমালোচনা শুরু হলে রেলমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান সুরঞ্জিত। ওই টাকার উৎস জানতে অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধানে ওমর ফারুকের বিরুদ্ধে অবৈধ সম্পদের সন্ধান পাওয়ায় ওই বছরের ১৪ আগস্ট রমনা থানায় মামলা করে দুদক।

এ জাতীয় আরও খবর

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার