,

সংসদ অধিবেশন শুরু আজ, ভাষণ দেবেন রাষ্ট্রপতি

news-image

নিউজ ডেস্ক : দশম জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন আজ রোববার বিকাল ৪টায় শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।

এটি হবে দশম জাতীয় সংসদের ২০১৭ সালের প্রথম তথা শীতকালীন অধিবেশন। বছরের প্রথম অধিবেশন হিসেবে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অধিবেশনের শুরুর দিন এতে ভাষণ দিবেন।

এরপর এ ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা অনুষ্ঠিত হবে। ফলে সংসদের এ অধিবেশন দীর্ঘ হবে।

অবশ্য রোববার বিকাল ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ কার্য-উপদেষ্টা কমিটির সভায় এ অধিবেশনের কার্যসূচি ও মেয়াদ নির্ধারণ করা হবে।

এ অধিবেশনে ভাষণের ওপর আলোচনা ছাড়াও বেশ কয়েকটি বিল পাসসহ জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হতে পারে।

এ জাতীয় আরও খবর

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ