,

হারানো যৌনজীবন ফিরে পেতে ‘রক্তবদল’

news-image

লাইফস্টাইল ডেস্ক :হারানো যৌন জীবন ফিরে পেতে ‘রক্তবদল’। যুবার রক্ত ঢোকান বৃদ্ধের শরীরে, তবেই ফিরে পাবেন যৌবন! শুনতে পৌরাণিক কোনো ‘কালো জাদুর’ কাহিনীর মতো মনে হলেও বাস্তবে এ ঘটনাই ঘটছে। তাও আবার খোদ যুক্তরাষ্ট্রে। অদ্ভুত এই রক্তবদল প্রক্রিয়ার নাম ‘এমব্রোসিয়া’।

 

এই পদ্ধতিতে তরুণ কোনো রক্তদাতা বা বিক্রেতার শরীর থেকে রক্ত নিয়ে বৃদ্ধের শরীরে প্রবেশ করানো হয়। আর রক্তদান থেকে শুরু করে রক্তগ্রহণ পুরো প্রক্রিয়াটিতেই স্বাস্থ্য সুরক্ষার সবকটি প্রক্রিয়া অনুসরণ করা হয়।

বিজনেস ইনসাইডারের খবরে জানা যায়, যুক্তরাষ্ট্রে অনেকগুলো ক্লিনিকে এমব্রোসিয়া পদ্ধতিতে রক্তবদলের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এসব ক্লিনিকে আট হাজার ডলারের বিনিময়ে এই রক্তবদল প্রক্রিয়া শুরু করা যায়।

‘এমব্রোসিয়া’ নামে রক্তবদলের এই প্রক্রিয়ায় উদ্ভাবক হেসে কারমাজিন নামে এক চিকিৎসক ও ব্যবসায়ী। এমআইটি টেকনোলজি ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, তাঁর দীর্ঘ বছরের সাধনার ফল এই প্রক্রিয়া।

হেসে কারমাজিন ২০১৩ সালে একটি চিকিৎসা সাময়িকীতে এই এমব্রোসিয়া পদ্ধতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেন। ওই প্রতিবেদনে মানুষের দেহের যৌবনপ্রাপ্তির জন্য রক্তের জিডিএফ১১ নামে একটি প্রোটিন কোষকে দায়ী করা হয়।

প্রতিবেদনে প্যারাবায়োসিস নামে একটি পদ্ধতির কথা বলা হয়, যাতে রক্তবদলের মাধ্যমে বৃদ্ধে রক্তে তরুণ রক্তরস পরিবাহিত হয়। এতে ওই রক্তের উপাদানগুলো পুনরুজ্জীবিত হয়।

কারমাজিন জানান, কেবল ওই তত্ত্বের ওপর ভিত্তি করেই এ চিকিৎসাপদ্ধতি চালু হয়নি। এরপর দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষা হয়েছে এই তত্ত্বটি নিয়ে। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার স্বাস্থ্য বিভাগের গবেষকরা দীর্ঘ গবেষণা করেছেন এ নিয়ে। অবশেষে ২০১৫ সালে মার্কিন স্বাস্থ্য বিভাগ এমব্রোসিয়া চিকিৎসাপদ্ধতিকে অনুমোদন দেয়।

হেসে কারমাজিন বলেন, কেবল যে যৌবন ফিরে পেতেই এ চিকিৎসাপদ্ধতি ব্যবহৃত হয়, তা কিন্তু নয়। আলঝেইমারসহ বিভিন্ন জটিল রোগে এ চিকিৎসাপদ্ধতি সহায়ক।

তবে মার্কিন মুলুকে এই চিকিৎসাপদ্ধতির বিরোধিতাও করেছেন অনেকে। তারপরও দিন দিন এই চিকিৎসাপদ্ধতিতে বয়সীদের আগ্রহ বেড়েই চলছে।

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল