বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাটিং ব্যর্থতায় প্রথম দিনটিও কাটাতে পারল না টাইগাররা!

news-image

স্পোর্টস ডেস্ক : ভাঙাচোরা দল নিয়ে মানসিকভাবে পিছিয়ে থেকেই ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। অনভিজ্ঞ তরুণদের অভিষেক ঘটিয়ে সাজানো হয়েছেন একাদশ। ইনিংসের শুরুটা স্বপ্নের মতো না হলেও স্বপ্নটা দেখিয়েছিলেন সৌম্য সরকার আর সাকিব আল হাসান। কিন্তু সর্বোচ্চ স্কোরার সৌম্যর বিদায়ের পরই যেন মড়ক লাগল বাংলাদেশের ব্যাটিং লাইনআপে। সাব্বির, মাহমুদ উল্লাহ কিংবা সাকিবরা ব্যটিংয়ে ব্যর্থ হওয়ায় ২৮৯ রানেই শেষ হলো বাংলাদেশের প্রথম ইনিংস। যদিও প্রথম দিনের খেলা আরও বাকী!

হ্যাগলি ওভালে শুক্রবার টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ড। ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। প্রথম ঘণ্টায় দুই অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ইকবাল (৫) ও মাহমুদউল্লাহকে (১৯) হারায় বাংলাদেশ। এরপর প্রতিরোধ গড়ে তোলেন সৌম্য সরকার এবং সাকিব আল হাসান। দুজনে মিলে তৃতীয় উইকেটে ১২৭ রানের জুটি গড়েন। ৫৪ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন সৌম্য সরকার। তার ১০৪ বলে ১১ বাউন্ডারিতে তার এই ইনিংসটি সেঞ্চুরির আশা জাগিয়েছিল। কিন্তু ট্রেন্ট বোল্টের বলে গ্র্যান্ডহোমের হাতে ধরা পড়ে শেষ হয় ইনিংসটি।

দ্বিতীয় সেশনের শুরুতে অর্ধশতকে পৌঁছান সাকিব আল হাসান। ৬৫ বলে আটটি চারে টেস্টে বিশতম ৫০ স্পর্শ করেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। কিন্তু ৫৯ রান করে অদ্ভুত এক শট খেলত এগিয়ে টিম সাউদির বলে ওয়াটলিংয়ের হাতে ধরা পড়েন তিনি। দল তখন তাকিয়ে ছিল টেস্টে দারুণ পারফর্ম করা সাব্বির রহমানের দিকে। কিন্তু তিনিও হতাশ করেন। মাত্র ৭ রান করে সাউদির হাতে ধরা পড়ে বোল্টের তৃতীয় শিকার হন। ২ উইকেটে ১৬৪ থেকে হঠাৎ করেই ৫ উইকেটে ১৭৯ হয়ে যায় বাংলাদেশের স্কোর।

এই সময় দলের হাল ধরেন দুই অভিষিক্ত টিনেজার নুরুল হাসান সোহান এবং নাজমুল হোসেন শান্ত। লড়াইটা বেশ ভালোই জমিয়েছিলেন দুজন। ১৪ রানের ব্যবধানে ৩ উইকেট হারানোর পর এই জুটিই বাংলাদেশকে পথ দেখাচ্ছিল। দারুণ ব্যাট করে অর্ধশত রানের জুটি গড়ে ফেলেন। জুটিতে ৫৩ রান আসার পরই টিম সাউদির বলে জিত রাভালের হাতে ক্যাচ দিয়ে ফেরেন নাজমুল হোসেন শান্ত। তিনি ৫৬ বলে ১৮ রান করেন।

শান্তর বিদায়ের পর ব্যাটিংয়ে ‘ব্যর্থতার ধারাবাহিকতা’ বজায় রেখে প্যাভিলিয়নে ফিরেন মেহেদী হাসান মিরাজ। ইংল্যান্ডের বিপক্ষে অভিষেকেই সাড়া জাগানো এই অলরাউন্ডার বোলিংটা এখনও ধরে রাখলেও ব্যাটিংটা যাচ্ছেতাই করছেন। আজ যখন ১০ রান করে ওয়াগনারের বলে বাজেভাবে বোল্ড হয়ে গেলেন তখন তার নামের পাশে এটাই সর্বোচ্চ রান হিসেবে লেখা হয়ে গেল! এরপর নিয়মিত বিরতিতে উইকেট যেতে যেতে ২৮৯ রানে থামে বাংলাদেশ। ২১ বলে ৩ বাউন্ডারিতে ১৬ রান করে অপরাজিত রইলেন রুবেল হোসেন। সবাই মিলে এদিন ব্যাট করতে পারল মাত্র ৮৪.৩ ওভার!

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ