মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেনে নিন যে ৫ অবস্থায় সম্পর্ক শেষ করে দেওয়াই হয়তো ভাল

news-image

 

 

লাইফস্টাইল ডেস্ক :সম্পর্ক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের ভাল থাকা নির্ভর করে সবচেয়ে কাছের, সবচেয়ে প্রিয় সম্পর্কগুলোর উপর। সম্পর্ক টিকিয়ে রাখা, মানিয়ে চলা যেমন জরুরি, তেমনই যখন কিছু ঠিকঠাক চলছে না বা খুশি থাকছেন না তখন সঠিক সময় সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেওয়াও ততটাই গুরুত্বপূর্ণ। আমরা অধিকাংশ ক্ষেত্রেই সঠিক সময় বেরিয়ে আসতে পারি না। ফলে অযথা টেনে নিয়ে যেতে যেতে একসময় হাঁপিয়ে উঠে নিজেরাই।জেনে নিন যে লক্ষণগুলো সম্পর্কে দেখা গেলে শেষ করে দেওয়াই ভাল।

 

সম্পর্ক কি অভ্যাসে পরিণত হয়েছে? থাকতে হচ্ছে তাই একে অপরের সঙ্গে রয়েছেন? রুটিনের মতো জীবন কাটাচ্ছেন? যদি একসঙ্গে চেষ্টা করে আবার উত্তেজনা ফিরিয়ে আনতে না পারেন তাহলে কিন্তু অবসাদে ভুগতে পারেন।যে সম্পর্ক আনন্দ দেয় না তা নির্ভরতা ও অভ্যাসের কারণ টিকিয়ে রাখা গেলেও অবসাদ আসা স্বাভাবিক।

সম্পর্কে থেকেও একাকীত্বে ভুগছেন? আপনার সঙ্গী এই বিষয়ে একেবারেই উদাসীন? যদি কথা বলে সমস্যার সমাধান না হয় তাহলে আপনাদের সম্পর্কে উষ্ণতা হারিয়ে গিয়েছে।

রোজই প্রায় কোনও না কোনও বিষয়ে ঝগড়া, কলহ, বচসায় জড়িয়ে পড়ছেন? একে অপরের সাধারণ কথাও বিরক্তিকর লাগছে? এগোবেন কিনা ভেবে দেখুন।দুজনের প্রতি সহনশীলতা হারালে পরিণতি চরম হতে পারে।

প্রথম প্রথম মনে হত দুজনের প্রচুর মিল। কিন্তু এখন দেখছেন বেশিটাই অমিল। পার্থক্য এমন জায়গায় পৌঁছেছে যে অধিকাংশ সময়ই পাশাপাশি থেকেও চুপ থাকেন। বলার মতো কথা খুঁজে পান না। এমনটা হলে সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়ার আগে দ্বিতীয় বার ভাবুন।
কারণ সম্পর্কে উষ্ণতা বজায় রাখতে কমিউনিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

একসঙ্গে রয়েছেন, ঘুরছেন, সময় কাটাচ্ছেন অথচ ভবিষ্যতের পরিকল্পনা করতে কেউই ইচ্ছুক নন। তাহলে এই সম্পর্ক বেশি দূর হয়তো এগোবে না।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের