,

তিনবার শক্তিশালী ভূমিকম্প কাঁপল ইতালি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : এক ঘণ্টার মধ্যে পরপর তিনবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ইতালিতে। স্থানীয় সময় বুধবার সকাল ১০টা ২৫ মিনিটের দিকে প্রথম ভূমিকম্প আঘাত হানে। এর পর আরো দুটি কম্পন অনুভূত হয়েছে দেশটিতে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। দেশটির প্রধানমন্ত্রী পাওলো জেনতিলোনি বলেছেন, ইতালির মধ্যাঞ্চলে তিনটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ২৫ মিনিটের দিকে মধ্যাঞ্চলের আমাট্রিসে প্রথম ভূমিকম্প আঘাত হানে। এর ঠিক ৫০ মিনিট পর আবারো ভূকম্পনে কেঁপে উঠেছে ইতালি। মধ্যাঞ্চলের এ ভূমিকম্প অনুভূত হয়েছে দেশটির রাজধানী রোমেও। জার্মানির ভূমিকম্প গবেষণা কেন্দ্র বলছে, বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ২৫মিনিটে ইতালির আমাট্রিসের উত্তরাঞ্চলে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

এর ৫০মিনিট পরে একই মাত্রার ভূকম্পনে আবারো কেঁপে উঠে আমাট্রিস। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, ইতালিতে আঘাত হানা শক্তিশালী তিন ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল যথাক্রমে ৫.৩, ৫.৭ ও ৫.৩। এক ঘণ্টার মধ্যে তিনটি কম্পন অনুভূত হয়।

দেশটির প্রধানমন্ত্রী বলেছেন, বুধবার ইতালির জন্য একটি ‘কঠিন দিন’ ছিল। গত কয়েকদিনের তুষারপাতে ইতালির মধ্যাঞ্চল তিন ফুট তুষারে ঢাকা পড়েছে। কিছু কিছু এলাকা বিদ্যুৎবিহীন পড়েছে। এছাড়া এসব এলাকায় জরুরি সেবাও পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে।

উল্লেখ্য, গত বছর একই এলাকায় ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এ জাতীয় আরও খবর

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ