,

অক্ষয়কে ১৬ বছর ধরে খুনের চেষ্টা টুইঙ্কেলের

news-image

 

বিনোদন ডেস্ক :বিবাহ জীবনে তারা ষোলো পেরিয়ে সতেরোয় পা রেখেছেন। তবু, ষোলো কলা যেন পূর্ণ হল না। আর তা নিয়েই আক্ষেপ স্ত্রী টুইঙ্কলের।অক্ষয় কুমারের সঙ্গে তার বিয়ে হয় ২০০১ সালে। এত বছর পর এমন কথা!

 

মঙ্গলবার দম্পতির ১৬তম বিবাহবার্ষিকী ছিল। আর সে দিনই টুইট করে এই আক্ষেপের কথা জানালেন রাজেশ-কন্যা। তিনি লিখেছেন, ‘গত ১৬ বছর ধরে আমরা একে অপরকে খুন করার চেষ্টা করে যাচ্ছি এবং এখনও সফল হইনি।’

ভারতীয় গণমাধ্যমে জানানো হয়, ২০১৫-তে টুইঙ্কলের প্রথম বই ‘মিসেস ফানিবোনস’ প্রকাশিত হয়। ডেবিউ লেখিকা হিসেবে সবচেয়ে বেশি বিক্রি হওয়া বইয়ের রেকর্ড তৈরি করে ‘মিসেস ফানিবোনস’। সর্বাধিক বিক্রিত বইয়ের লেখিকা হিসাবেও স্বীকৃতি পেয়েছিলেন তিনি।

বই প্রকাশের পরে তাঁকে অভিনন্দন জানিয়ে অক্ষয় বলেছিলেন, ‘অভিনন্দন। বাড়িতে এ বার আমাকে চুপ করে থাকতে হবে।’ জবাবে টুইঙ্কল মজা করে লিখেছিলেন, ‘আশা করি, এ বার তুমি আমাকে বিরক্ত করা বন্ধ করবে। যখনই লিখতে বসব তখনই মোজা খুঁজে পাচ্ছি না, বা ফোন খুঁজে পাচ্ছি না বলে নিশ্চয়ই আর আমাকে বিরক্ত করবে না?’

কাজেই বিবাহবার্ষিকীর সঙ্গে এ ভাবে ‘খুন’-এর মতো বিষয় জুড়ে দেয়ার মতো মজা এই টুইঙ্কলের পক্ষেই সম্ভব। আনন্দবাজার।

এ জাতীয় আরও খবর

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ