,

সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে ৭ খুনের দ্রুত বিচার : প্রধান বিচারপতি

news-image

 

নিজস্ব প্রতিবেদক : সাত খুন মামলার রায়ের প্রসঙ্গ টেনে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, অপরাধী যত বড়ই হোক না কেন সে দায়মুক্তি পাবে না।

 

তিনি বলেন, ‘সুপ্রিম কোর্টের সময়োপযোগী হস্তক্ষেপের ফলে সাত খুনের আসামিদের দ্রুত বিচারের মুখোমুখি করা হয়’।

মঙ্গলবার প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালনের দুই বছর পূর্তি উপলক্ষে এক বাণীতে তিনি এ মন্তব্য করেন।

প্রধান বিচারপতি বলেন, র‌্যাবের কতিপয় প্রভাবশালী কর্মকর্তা দায়মুক্তির মানুষিকতা নিয়ে নারায়ণগঞ্জের লোমহর্ষক হত্যাকাণ্ড ঘটিয়েছে। যা সমগ্র জাতিকে স্তম্ভিত করেছে।

সুরেন্দ্র কুমার সিনহা বলেন, এই চাঞ্চল্যকর মামলা স্বল্পতম সময়ের বিচার নিষ্পত্তি করায় দেশের জনগণের বিচার বিভাগের প্রতি আস্থা আরো বেড়েছে।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জের সাত খুন হওয়ার পর ২০১৪ সালের ১১ বিচারপতি মির্জা হোসেইন হায়দারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ র‌্যাব-১১ এর প্রাক্তন কমান্ডার লে. কর্নেল তারেক সাঈদসহ ৩ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ দেন।
সোমবার সাত খুনের মামলায় নূর হোসেন, তারেক সাঈদসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দেন নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন।

এ জাতীয় আরও খবর

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ