বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পেনশনের পুরনো ব্যবস্থা বহাল রাখার দাবি

news-image

 

নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকরিজীবীদের গ্রস পেনশন শতভাগ সমর্পনের সুবিধা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন সরকারি চাকরিজীবীরা। পুরনো ব্যবস্থা বহাল রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্তকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদ।

 

গত ৯ জানুয়ারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের পেনশনের পুরো টাকা তুলে নেওয়ার সুবিধা প্রত্যাহার করা হয়। এর পরিবর্তে পেনশনের মোট অর্থের ৫০ শতাংশ এককালীন এবং বাকি ৫০ শতাংশ মাসে মাসে তুলে নেওয়ার বিধান জারি করা হয়। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ বেসামরিক ও সামরিক সরকারি কর্মচারীদের জন্য নতুন এ বিধান চালু করে। পেনশনধারীদের আর্থিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার স্বার্থে বিধানটি চালু করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

প্রজ্ঞাপন জারির ছয় দিন পর বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে গত ১৫ জানুয়ারি এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী সরকারের এ সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানিয়ে অর্থ বিভাগের সিনিয়র সচিবের কাছে স্মারকলিপি দেয়া হয়।

স্মারকলিপিতে সংগঠনের সভাপতি মো. আলী উদ্দিন হাওলাদার, সাধারন সম্পাদক মো. রুহুল আমিন, বাংলাদেশ সবিালয় হিসাব রক্ষণ সমিতির সভাপতি নিলুফার আক্তার, বাংলাদেশ সচিবালয় ৪র্থ শ্রেণি কর্মচারী সমিতির সভাপতি মোহাম্মদ আলী, বাংলাদেশ সচিবালয় পার্সোনাল অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক তোফায়েল আহমেদ স্বাক্ষর করেছেন।

বাংলাদেশ সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য বেতন কমিশন, ২০১৫ কর্তৃক ২০ শতাংশ হারে সচিবালয় ভাতা চালুর সুপারিশ করা হলেও তা বাস্তবায়ন না হওয়ায় সভায় ক্ষোভ প্রকাশ করা হয়। সরকারি কর্মচারীদের গৃহ নির্মাণ ঋণ ব্যাংকের মত ৫ শতাংশ সুদে সর্বনি¤œ ৪০ লাখ টাকা সহজ কিস্তিতে দেওয়া, মটর সাইকেল ক্রয় ঋণ সর্বনি¤œ দুই লাখ টাকা করার দাবি জানানো হয়।

অর্থ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ১ জুলাই নতুন বিধান কার্যকর হবে। অর্থাৎ এ বছরের ৩০ জুন বা তারপর যাদের অবসর-উত্তর ছুটি শেষ হবে, তারাই নতুন নিয়মের আওতায় আসবেন। তবে পেনশনার বা পারিবারিক পেনশনাররা মাসিক পেনশনের ওপর ৫ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট পাবেন। এটাও কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে।

বর্তমানে কেউ চাইলে পুরো টাকা তুলে নিয়ে যেতে পারেন, আবার মাসে মাসেও নিতে পারেন। অর্থাৎ দুটি পথই খোলা আছে। নতুন বিধানের মাধ্যমে পেনশনের ৫০ শতাংশ মাসিক ভিত্তিতে নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বাধীন বেতন কমিশনের প্রতিবেদনে সরকারি কর্মচারীদের শতভাগ পেনশনের টাকা তুলে নেওয়ার পরিবর্তে ৫০ শতাংশ তুলে নেওয়ার সুযোগ দেওয়ার সুপারিশ করা হয়েছিল।

এ বিষয়ে অর্থ বিভাগের একজন কর্মকর্তা বলেন, ‘আমরা দেখেছি পুরো টাকা একসঙ্গে তুলে নিয়ে অনেক পেনশনার বিপদে পড়েছেন। কেউ ব্যবসা করতে গিয়ে মার খেয়েছেন, কেউ সর্বস্বান্ত হয়েছেন শেয়ারবাজারে বিনিয়োগ করে। তাঁদের অনেকে এখন সাহায্যের জন্য আবেদন করছেন মন্ত্রণালয়ে। পুরো টাকা তুলে না নিলে এ শোচনীয় পরিস্থিতি তৈরি হতো না। পেনশনধারীদের সামাজিক সুরক্ষা দিতেই নতুন বিধানটি চালু করা হয়েছে।

চলতি ২০১৬-১৭ অর্থবছরের বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত পেনশন নিয়ে তাঁর নতুন পরিকল্পনা এবং প্রবীণদের জন্য তার দরদের কথা বলেছিলেন। অর্থমন্ত্রী বলেন, ‘এত বয়সে কোথায় হাত পাতবেন প্রবীণেরা?’ বাজেট বক্তব্যে প্রবীণদের আর্থিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগ চাহিদা পূরণের সহায়ক তহবিল সৃষ্টির কথা জানিয়ে অর্থমন্ত্রী আরও বলেছিলেন, এতে দেশের আর্থিক খাতের গভীরতাও নিশ্চিত হবে।

নতুন প্রজ্ঞাপনটি হঠাৎ জারি করা হয়নি জানিয়ে অর্থ বিভাগের কর্মকর্তারা বলেন, ‘অর্থ বিভাগ চলতি অর্থবছরের বাজেট ঘোষণার আগে থেকেই নতুন পেনশন-পদ্ধতি নিয়ে কাজ শুরু করে। বিভাগটি এ বিষয়ে একটি ধারণাপত্রও তৈরি করে, যা অর্থমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয় গত আগস্টে।’

তিনি বলেন, ‘পেনশন নিয়ে যে প্রজ্ঞাপন জারি হয়েছে তা পরিবর্তনের আর কোন সুযোগ নেই। সরকারি চাকরিজীবীদের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করার জন্যই এ বিধান জারি করা হয়েছে।’

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু