,

ভূঁড়ি কমাতে তাড়াতাড়ি প্রতিদিন অভ্যাসে এই ১০ পরিবর্তন করুন

news-image

লাইফস্টাইল ডেস্ক :অনেক চেষ্টা করছেন তাও কিছুটেই ভূঁড়ি কমাতে পারছেন না? ডায়েটে থেকে কিছুটা ওজন কমিয়েছেন কিন্তু ভূঁড়িটা কিছুতেই কমছে না? প্রতি দিন যদি ১০টা অভ্যাসে বদল আনতে পারেন তাহলেই অনেক সহজ হয়ে যাবে এই কাজ। জেনে নিন কী কী বদল আনতে হবে।

 

খাবার থেকে চিনি বাদ দিন। দুধ, চা কোনও কিছুতেই চিনি মেশাবেন না। মিষ্টি খাবার থেকে সম্পূর্ণ বাদ।

প্রতি দিন অন্তত ১২ মিনিট এক্সারসাইজ করুন। ব্রিদিং এক্সারসাইজ, কার্ডিও করুন যাতে পেটের পেশীতে টান পড়ে ও ঘাম ঝরে।

ঘুম থেকে উঠে পুষ্টিকর ও ফাইবার যুক্ত গ্রিন জুস পান করুন।

যদি আপনার সারা দিন অফিসে বসে কাজ হয় তাহলে অলস হয়ে পড়বেন না। প্রতি ৩০ মিনিট অন্তর হেঁটে আসুন।

চিনির মতোই প্রসেস়ড খাবার, জাঙ্ক ফুড ডায়েট থেকে একেবারে ছেঁটে ফেলুন।

ব্রেড ও অন্যান্য বেকড খাবারের পরিবর্তে সব্জি খান রোজ।

লাঞ্চ ও ডিনারের পর হাঁটতে যান। ৩০ মিনিট হাঁটুন।

দুধ ও দুগ্ধজাত খাবার বাদ দিন ডায়েট থেকে। এতে ফ্যাট যেমন থাকে তেমনই গুরুপাক হওয়ার কারণে হজমের সমস্যা হয়। ফলে পেট ফাঁপে।

ডিনারে ভেজিটেবল স্যুপ খান। এতে জল থাকার কারণে পেট ভরা লাগে। খিদে কমে। এর মধ্যে থাকা ভিটামিন, মিনারেল, ফাইবার পুষ্টি জোগায় ও মেদ ঝরাতে সাহায্য করে।

অন্য কাজ করতে করতে খাবেন না। খাওয়ার সময় টিভি দেখা, ফোনে কাজ করা থেকে বিরত থাকুন। মন দিয়ে খান। খাবারের স্বাদ, গন্ধ উপভোগ করুন। এতে হজম ভাল হবে। আর মেটাবলিজম ভাল হলে ওজনও বশে থাকবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে