বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৫১ নয়, তবে সালমানের আসল বয়স কতো?

news-image

বিনোদন ডেস্ক :বলিউডের সুপারস্টার সালমান খানের জন্মদিন প্রতি বছর ২৭ ডিসেম্বর পালিত হয়। ভারত ও বিদেশে সালমান ভক্তদের কাছেও এটি আনন্দের দিন। সেই মতো ২০১৬-র ২৭ ডিসেম্বরও পালিত হয়েছে সালমানের জন্মদিন। জানা ছিল, ১৯৬৫ সালে তার জন্ম। সেই মতো ২০১৬ সালে তার ৫১তম জন্মদিন পালিত হয়। কিন্তু সম্প্রতি একটি ভোটার কার্ডের খবর প্রকাশ্যে এসেছে, যেটি সালমান খানের প্রকৃত বয়স সম্পর্কে প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে।

ভারতের হায়দরাবাদের পুরানাে শহর এলাকায় ঘটনাটি ঘটে। কিছু দিন আগে এখানে আয়োজন হয়েছিল একটি পুরভোটের। সেই ভোটেই একটি ভোটদান কেন্দ্রে এক ব্যক্তি এক বিচিত্র ভোটার কার্ড নিয়ে ভোট দিতে হাজির হন। ভোটার কার্ডে নামের জায়গায় লেখা ছিল সালমান খান, এবং ছবির জায়গায় ছিল অভিনেতা সালমান খানের ছবি। ভোটারের বাবার নাম হিসেবে লেখা ছিল সেলিম খানের নাম, যিনি আসলে অভিনেতা সালমানের বাবা। সেই কার্ডেই দেখা যায়, সালমানের বয়স লেখা রয়েছে ৬৪ বছর।

বলা বাহুল্য, এই কার্ড নিয়ে যিনি ভোট দিতে হাজির হয়েছিলেন, তিনি আদৌ অভিনেতা সালমান খান নন। এমনকি তার নামও সালমান নয়। তা হলে এমন অদ্ভুত একটি ভোটার কার্ড তার কাছে এল কী করে? এই বিষয়ে ভোটকর্মীরা ওই ব্যক্তিকে চেপে ধরতেই তিনি জানান, তিনি দরিদ্র, এবং লেখাপড়া জানেন সামান্যই। তিনি ভোটার কার্ড পাওয়ার জন্য নির্দিষ্ট জায়গায় নাম নথিভুক্ত করেছিলেন, ছবিও তুলিয়েছিলেন। কিছু দিন পরে ভোটাধিকারিকরা এই কার্ডটিই তার হাতে তুলে দেন। কার্ডে নিজের ছবি দেখতে না পেয়ে সংশ্লিষ্ট কর্মীদের এই বিষয়ে প্রশ্ন করলে তারা নাকি বলেন, এই কার্ড নিয়ে ভোট দিতে তার কোন অসুবিধা হবে না। তিনি কার্ডটি নিয়ে বাড়ি চলে আসেন। ওই ব্যক্তির কথাবার্তা শুনে তাকে নিরপরাধ বলেই মনে হয়েছিল সংশ্লিষ্ট ভোটকর্মীদের। তারা তাকে ছেড়ে দেন। অবশ্য তাকে ভোট দিতে দেওয়া হয়নি। যদিও ভোটার তালিকার নির্দিষ্ট জায়গাতেও অভিনেতা সালমানের ছবিসহ নামই ছাপা রয়েছে বলে জানান ভোটকর্মীরা। ওই ব্যক্তি যদি নিরপরাধ হন, তা হলে পরোক্ষে এটাই ধরে নিতে হয় যে, ভোটার কার্ড ইস্যু করার সময়েই কোন গোলমাল হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপরেই সে ক্ষেত্রে দায় বর্তায়।
ভোটকর্মীরা বলছেন, কোন ভাবে ভুলবশত সালমানের নাম, পিতৃপরিচয় এবং ছবি ওই ব্যক্তির ভোটার কার্ডে চলে এসেছে। আর পুরানা শহরের বাসিন্দারা এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বলেন, ‘এখানে বহু লোকের এখনো ভোটার আইকার্ডই নেই। আবেদন করেও তারা কার্ড পাননি। অনেকের নাম আবার বিনা নোটিশেই ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়। ’

এই বিচিত্র ভোটার কার্ডটি সম্পর্কে সালমানের মন্তব্য অবশ্য মেলেনি। কিন্তু এমন গুঞ্জন শোনা যাচ্ছে যে, কার্ডে প্রকাশ পাওয়া তথ্যগুলি অভিনেতা সালমান খান সংক্রান্তই। আপামর ভক্তদের কাছে নিজের প্রকৃত বয়স গোপন করলেও, নির্বাচন কমিশনকে ঠিক তথ্যই দিয়েছিলেন অভিনেতা। সেই তথ্যই কোন ভাবে অন্য এক ভোটারের পরিচয়পত্রে ছাপা হয়ে গেছে, এমন দাবিও করছেন কেউ কেউ। যদিও সেই দাবির সত্যতা নিয়ে সংশয় রয়েছে।

এ জাতীয় আরও খবর

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

হাম ও উপসর্গে মৃত্যু ৬০০ ছাড়াল