,

মাঝ আকাশে ঝগড়ার কারণে বিমানের জরুরি অবতরণ!

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :মিডল ইস্ট এয়ারলাইন্সের লন্ডনগামী একটি বিমানে গত বুধবার মাঝ আকাশে হাতাহাতির ঘটনা ঘটেছে। এমন ঘটনায় পাইলট বাধ্য হয়ে ইস্তামবুলে বিমানটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছিলেন।

জানা যায়, ওই দিন যাত্রী নিয়ে ঠিক সময়েই বেইরুটের রাফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওনা হয়েছিল বিমানটি। হঠাৎ জেড এ শ নামে এক বয়স্ক যাত্রী উঠে দাঁড়িয়ে তার স্ত্রী ও এক সহযাত্রীর উপরে প্রচণ্ড চিৎকার করছিলেন। শুনে ছুটে আসেন বিমানসেবিকারা। বোঝাতে গেলে কোন কথা শোনেন না ওই যাত্রী। উল্টে আক্রমণ করেন তাদের। প্রবীণকে থামাতে গেলে তিনি বিমানসেবিকাদের এক জনকে ধাক্কা ও আরেক জনকে ঘুষি মেরেছেন বলে অভিযোগ। পরিস্থিতি বেগতিক দেখে যাত্রীদের মধ্যে থেকে এক যুবক বিমানসেবিকাদের সহায়তা করতে উঠে আসেন। ততক্ষণে এই গোলমালের কথা পৌঁছেছে পাইলটদের কানে। মাঝ আকাশে ঝামেলা না করতে বারবার অনুরোধ করা হয় ওই প্রবীণকে। বোঝানোর দীর্ঘ প্রচেষ্টার পর শান্ত হয়ে আসনে গিয়ে বসেন তিনি। এখানেই শেষ নয়। ওই ঘটনার পর ১৫ মিনিট বসে ছিলেন ওই যাত্রী। তারপরে শৌচালয়ের দিকে যাওয়ার সময়ে বিমান সেবিকাদের মুখোমুখি পড়লে ফের তাদের আক্রমণ করেন তিনি। প্রবীণকে উঠতে দেখে আগেই সতর্ক হয়ে ছিলেন যুবক যাত্রী। এবারও পরিস্থিতি সামাল দিতে এগিয়ে যান তিনি। এরপরে ওই দু’জনের হাতাহাতি বেধে যায়। বিমানের মধ্যে এই তুমুল গোলমালের মুখে পড়ে আতঙ্কিত হয়ে পড়েন অনেক যাত্রীই। পরে কয়েক জন মিলে প্রবীণ ও যুবককে জাপটে ধরে এক রকম জোর করেই তাদের আসনে নিয়ে যান।

গোলমালের জেরে ততক্ষণে বিমানের মুখ ঘোরানোর সিদ্ধান্ত নেন পাইলটেরা। ইস্তামবুলের আতাতুর্ক বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করে সেখানেই বিমান অবতরণ করেন তারা। তারপর চারজন নিরাপত্তা রক্ষী ডেকে ওই প্রবীণ যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। অনেক যাত্রীই এই পুরো ঘটনাটি মোবাইলে রেকর্ড করে রেখেছিলেন। ঘটনার পরেই তা দ্রুত ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। ওই যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। তিনি মদ্যপ অবস্থায় ওই আচরণ করেছিলেন বলে দাবি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে