,

সেক্স, ভাল ঘুম, মুড চান? উপবাস করুন

news-image

লাইফস্টাইল ডেস্ক :কেন উপবাস এত জনপ্রিয় বলুন তো? এত দিন পর্যন্ত স্বাস্থ্য ভাল রাখা ও ওজন ধরে রাখাই উপবাসের সুফল বলে জানলেও নতুন এক গবেষণা জানাচ্ছে উপবাসের রয়েছে আরও অনেক গুণ।

লুসিয়ানার পেনিংটন বায়োমেডিক্যাল রিসার্চ সেন্টারের গবেষকরা ২১৮ জন সুস্থ অংশগ্রহণকারীর ওপর দীর্ঘকালীন উপবাসের প্রভাব পরীক্ষা করে দেখেন। গবেষকরা তাঁদের দুটো বিকল্প দেন। হয় দু’বছরের জন্য তাদের প্রতি দিনের ডায়েট থেকে ২৫ ক্যালরি কমিয়ে ফেলতে বলা হয়, অর্থাত্ দিনের কোনও একটা মিল বাদ দিয়ে উপোস করে থাকতে হবে। অথবা চাইলে তারা নিজেদের ডায়েটই মেনে চলতে পারেন। দেখা যায় যারা নিয়মিত উপবাস করেছেন দু’বছর পর তাদের ওজন ১০ শতাংশ কমেছে। সেই সঙ্গেই তাদের মুড উন্নত হয়েছে, যৌনস্বাস্থ্য ভাল হয়েছে এবং ঘুমের মানও ভাল হয়েছে।

এই গবেষণার মুখ্য গবেষক করবি মার্টিন বলেন, ‘‘যখনই ওদের ওজন কমতে শুরু করে তখনই খিদেও কমে যেতে থাকে। ওজন কমার উপকারিতাও তারা অনুভব করতে শুরু করেন। চলাফেরা, শরীরচর্চায় যেমন আগের থেকে বেশি উত্সাহ পেতে থাকেন, তেমনই শরীরের ব্যথা, যন্ত্রণাও কমতে থাকে, ভাল হতে থাকে মুড। তবে এই ধরনের ডায়েট বেশি দিন মেনে চলা বেশ কষ্টকর।

জেএএমএ ইন্টারনাল মেডিসিনে এই গবেষণার ফল প্রকাশিত হয়েছে।

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল