,

পুলিশ ক্লিয়ারেন্স এখন অনলাইনে

news-image

নিজস্ব প্রতিবেদক : অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে পারবেন নাগরিকরা। প্রাথমিকভাবে কুমিল্লা ও চাঁদপুর জেলা এবং সিলেট মেট্রোপলিটন এলাকায় পাইলট প্রকল্প হিসেবে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

 

রোববার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন অডিটরিয়ামে এ সেবার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। pcc.police.gov.bd- এ ওয়েবসাইটে গিয়ে এ সেবা নেওয়া যাবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ প্রোগ্রাম অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের সার্ভিস ইনোভেশন ফান্ড এর মাধ্যমে অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে পারবেন সবাই। বিদেশে যেতে ইচ্ছুক নাগরিকরাও অনলাইনের মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে পারবেন।

আবেদন কম্পিউটার কিংবা মুঠোফোনে উভয় ধরনের ডিভাইস থেকে করা যাবে। আবেদনের সঙ্গে প্রয়োজনীয় দলিল এবং সরকারি ফি পরিশোধের চালান স্ক্যানের মাধ্যমে আপলোড করা যাবে। কোন এলাকার থানার অফিসার ইনচার্জের (ওসি) স্বাক্ষর, জেলার পুলিশ সুপার এবং মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনারের (ডিসি) প্রতি স্বাক্ষর, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সত্যায়নের জন্য অপেক্ষা করতে হবে। পরে উপরে উল্লেখিত কর্মকর্তাদের কার্যালয়ের ‘ওয়ান স্টপ সার্ভিস সেন্টার’ কাউন্টার থেকে পুলিশ ক্লিয়ারেন্স সনদ গ্রহণ করবেন আবেদনকারী।

এ জাতীয় আরও খবর

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার