,

এবার আমাজনে ‘গান্ধী জুতা’

news-image

আন্তর্জাতিক ডেস্ক :ভারতের জাতীয় পতাকা আঁকা পাপোস ও জুতা নিয়ে গত কয়েকদিন ধরেই চলছে বিতর্ক। তারই মধ্যে গান্ধীর ছবি আঁকা জুতা বাজারে এনেছে ই-কমার্স কোম্পানি আমাজন। ‘গান্ধী ফ্লিপ ফ্লপ’ নামে বিক্রি হচ্ছে সেই স্লিপার। দাম ১৬ দশমিক ৯৯ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ১৩শ’ ৬০ টাকা।
কয়েকদিন আগে আমাজনের কানাডা পোর্টাল থেকে সরানো হয়েছে ভারতের জাতীয় পতাকা আঁকা পাপোস। ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। তিনি সংস্থাটিকে নির্দেশ দেন, যাতে ওই প্রোডাক্টের বিক্রি বন্ধ করে দেয়া হয়, সেইসঙ্গে আমাজনকে ক্ষমা চাইতেও বলেন তিনি।

ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আমাজনের ভাইস প্রেসিডেন্ট ও কান্ট্রি ম্যানেজার অমিত আগরওয়ালকে চিঠিও লেখেন। তিনি লেখেন, ‘নিঃশর্ত ক্ষমা না চাইলে আমাজনের কর্মকর্তাদের ভারতে যাওয়ার ভিসা দেয়া হবে না।’

শুধু তাই নয়, আগের দেয়া ভিসাও বাতিল করা হবে বলে জানান সুষমা। বিষয়টি খতিয়ে দেখতে কানাডায় ভারতীয় দূতাবাসকে নির্দেশ দিয়েছেন তিনি।

উল্লেখ্য, আমাজনের ওয়েবসাইটে পণ্য বিক্রির সঙ্গে সরাসরি যুক্ত থাকে না সংস্থাটি। বিক্রেতা হচ্ছে তৃতীয়পক্ষ। আমাজন শুধু ক্রেতা এবং বিক্রেতার মধ্যে সমন্বয় সাধনের কাজ করে।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ