,

চ্যাপেলকে পাল্টা ‘খোঁচা’ মিসবাহর

news-image

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেলের কটাক্ষের পাল্টা জবাব দিলেন মিসবাহ উল হক। সাম্প্রতিক সময়ে এশিয়ার মাটিতে টেস্টে অস্জিদের জঘন্য পারফরম্যান্সের কথা উল্লেখ করে চ্যাপেলকে উল্টো খোঁচাই দিয়েছেন পাকিস্তান টেস্ট অধিনায়ক।

সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর চ্যাপেল বলেন, পাকিস্তানকে টেস্ট সিরিজ খেলার জন্য আমন্ত্রণ জানানোর আগে দু’বার ভাবা উচিত ক্রিকেট অস্ট্রেলিয়ার। অতীতে বেশ কয়েকবার ভারত, পাকিস্তানের দল এবং ক্রিকেটারদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছেন চ্যাপেল। ফের পাকিস্তান দল সম্পর্কে অপমানজনক মন্তব্য করেছেন তিনি।

দেশে ফিরে চ্যাপেলের এই কটাক্ষের জবাবে মিসবাহ বলেন, ‘ইয়ান চ্যাপেল অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন এবং অনর্থক মন্তব্য করেছেন। তাহলে কি তিনি বলতে চাইছেন শ্রীলঙ্কায় তরুণ দলের কাছে, ভারতে এবং সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিরুদ্ধে হোয়াইটওয়াশ হওয়ার পর অস্ট্রেলিয়ার আর এশিয়ার মাটিতে টেস্ট খেলতে আসা উচিত না? সব দলেরই দেশের বাইরে খেলতে গিয়ে সমস্যা হয়। আমার মতে, আমাদের নিয়ে ভাবার আগে এশিয়ায় হোয়াইটওয়াশ এড়ানোর বিষয়ে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথকে উপদেশ দেওয়া উচিত চ্যাপেলের।’

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ