বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আমলার শততম টেস্টে ইনিংস ব্যবধানে জিতল প্রোটিয়ারা

news-image

স্পোর্টস ডেস্ক : টেস্টটা হাশিম আমলার জন্যও ছিল পরীক্ষার। দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানের এটি শততম টেস্ট, কিন্তু তার আগে ফর্মে ছিলেন না মোটেও। অন্তত আমলার নামটা বললে যে ফর্ম মাথায় আসে, তেমন তো নয়ই। টেস্টে সর্বশেষ ফিফটি পেয়েছিলেন নয় ইনিংস আগে, সেঞ্চুরির অপেক্ষা ১২ ইনিংসের। মাইলফলক টেস্টের প্রথম দিনেই অবশ্য অপেক্ষাটা ঘুচিয়ে দিয়েছিলেন আমলা, পেয়েছিলেন দুর্দান্ত সেঞ্চুরি।

টেস্টটা এক দিক থেকে পরীক্ষা ছিল দক্ষিণ আফ্রিকান ক্রিকেটেরও। ‘কলপাক রুলিং’–এর সুবিধা নিয়ে রাইলি রুশো, কাইল অ্যাবটের মতো একের পর এক খেলোয়াড় চলে যাচ্ছিলেন দক্ষিণ আফ্রিকা ছেড়ে।

প্রথম দুই টেস্ট জিতে সিরিজ তো আগেই জেতা হয়ে গেছে, জোহানেসবার্গে সিরিজের তৃতীয় এই টেস্ট তাই দক্ষিণ আফ্রিকার জন্য ছিল নিজেদের ক্ষমতা প্রমাণের, সমর্থকদের স্বস্তি দেওয়ার। কী দুর্দান্তভাবেই না সেটি করল প্রোটিয়ারা! ডুয়ান অলিভিয়েরের মতো অভিষিক্ত পেসার শুনিয়েছেন আগামীর গান, ফিল্যান্ডার-রাবাদারা দেখিয়েছেন শৌর্য।

তাতেই তৃতীয় টেস্টটা তৃতীয় দিন শেষ হওয়ারও অনেক আগে দক্ষিণ আফ্রিকা জিতে নিল ইনিংস ও ১১৮ রানে!
কাল দ্বিতীয় দিন শেষেই শ্রীলঙ্কার হারের শঙ্কা উঁকি দিচ্ছিল। আমলা ও জেপি ডুমিনির সেঞ্চুরিতে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা করেছিল ৪২৬ রান, তার জবাব দিতে নেমে কাল দিন শেষ হওয়ার সময় শ্রীলঙ্কার রান ছিল ৪ উইকেটে ৮০।

আজ তৃতীয় দিনে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা যা কিছু ছিল, সেটিও উড়িয়ে দিলেন প্রোটিয়া পেসাররা। শ্রীলঙ্কার প্রথম ও দ্বিতীয় দুটি ইনিংসেরই হিসেব চুকিয়ে দিতে বল করেছেন মাত্র ৫৯.৩ ওভার। পুরো দিনে উইকেট নিয়েছেন ১৬টি, শ্রীলঙ্কা রান করেছে মাত্র ২২৮!

অ্যাঞ্জেলো ম্যাথুস ও দীনেশ চান্ডিমাল ছিলেন বলেই প্রথম ইনিংসে যা একটু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিল লঙ্কানরা। আজ দিনের শুরুতে নয় ওভারের মধ্যেই সেটি শেষ করে দিলেন ফিল্যান্ডার-রাবাদা। স্কোরবোর্ডে ২০ রান হতেই দুই ব্যাটসম্যান আউট। এরপর অপেক্ষা বলতে, কত রানে আউট হয় শ্রীলঙ্কা সেটিই দেখার। অলআউট হলো তারা আর ৩১ রান করে, ১৩১ রানে।

দেখার ছিল প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসি লঙ্কানদের ফলোঅন করান কি না সেটিও। কেপটাউনে সিরিজের দ্বিতীয় টেস্টে করাননি, কিন্তু আজ আর সুযোগটা ছাড়লেন না ডু প্লেসি। দ্বিতীয়বার ব্যাটিং করে স্কোরবোর্ডটাতে প্রথম ইনিংসের চেয়ে আর ৩৬ রানই বেশি যোগ করতে পারল শ্রীলঙ্কা। রাবাদা শুরু করেছিলেন, সঙ্গে পারনেল, ফিল্যান্ডার ও অলিভিয়েররা মিলে বুঝিয়ে দিলেন জোহানেসবার্গে পেসের দাপট কতটা। অভিষিক্ত অলিভিয়ের নিয়েছেন ৩ উইকেট (ম্যাচ তাঁর উইকেট ৫টি), পারনেল নেন ৪টি। শ্রীলঙ্কার ইনিংসের হাইলাইটস—ওপেনার দিমুথ করুনারত্নের ফিফটি। ক্রিকইনফো।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু