,

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের বিভিন্ন উপজেলার সম্মেলনের প্রস্তুতি

news-image

নিজস্ব প্রতিবেদকআগামী ২৬ মার্চের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া  কসবা,আখাউড়া,সরাইল,আশুগঞ্জ উপজেলার  ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামীলীগের সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছে জেলা আওয়ামীলীগ। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের সুর সম্রাট  দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে জেলা আওয়ামীলীগের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া সভায় বিগত ইউপি নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় যাদের বহিস্কার করা হয়েছিলো তাদের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়। সভার শুরুতেই বিগত দিনে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থানের আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও তাদের স্বজনদের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়। বিগত কেন্দ্রীয় আওয়ামীলীগের সম্মেলনে সভাপতি পদে মাননীয় প্রধানমন্ত্র শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক পদে জননেতা ওবায়দুল কাদের নির্বাচিত হওয়ায় তাদের অভিনন্দন জানিয়ে কমিটির সকল নেতৃবৃন্দের জন্য অভিনন্দন ও ধন্যবাদ  প্রস্তাব গ্রহণ করা হয়। সভায় গত জেলা পরিষদ নির্বাচনে জেলা আওয়ামীলীগ মনোনীত যেসকল সদস্য নির্বাচিত হয়েছেন তাদের অভিনন্দন জানানো হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের পরিচালনায় এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন এক সহসভাপতি মো.হেলাল উদ্দিন,পৌর মেয়র নায়ার কবির সহ অনেক জেলা আ’লীগের অনেক নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে