,

‘ই-ভোটিংয়ে কারচুপি হবে এটা বিএনপির উদ্ভট কথা’

news-image

 

নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচনকে স্বচ্ছ করতেই সরকার ও নির্বাচন কমিশন ই-ভোটিংয়ের উদ্যোগ নিচ্ছে। এই আধুনিক প্রযুক্তি ব্যবহার করলে কারচুপি হবে এটা বিএনপির উদ্ভট কথা।

 

শনিবার দুপুর সাড়ে ১২টায় মিরপুর উপজেলার সাগরখালী আদর্শ ডিগ্রী কলেজের একাডেমি ভবনের উদ্বোধন ও অভিভাবক সমাবেশ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনকে যে কোনো মূল্যে বাধাগ্রস্ত করতেই বিএনপি এসব উদ্ভট কথাবার্তা বলছে। আসলে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতেই তারা যে কোনো সংস্কার প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন।

এসময় কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম, উপজেলা সহকারী ভূমি কমিশনার সুবর্ণা রানী সাহা, জাসদ কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ জাসদের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার