বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীরের এনার্জি বাড়াতে মেনে চলুন তিন দিনের এই ডিটক্স ডায়েট

news-image

 

লাইফস্টাইল ডেস্ক :ডিটক্স ডায়েটের কথা শুনেছেন নিশ্চয়ই? কেন সকলে এত ডিটক্স ডায়েটের কথা বলে বলুন তো? কাজের ব্যস্ততার মাঝে যেমন আমাদের ছুটি নিয়ে বেড়াতে যাওয়ার প্রয়োজন হয়, তেমনই প্রতি দিন অবিরাম কাজ করে চলা আমাদের শরীরের অঙ্গগুলোরও যত্ন নেওয়া দরকার। আর তাই মাঝে মাঝে প্রয়োজন ডিটক্স ডায়েট। তবে একটানা তিন দিনের বেশি কখনই এই ডিটক্স ডায়েট মেনে চলবেন না।

 

ডিটক্স ডায়েটে ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারে শুধু স্মুদি খেতে হবে। জেনে নিন কোন সময় কীসের স্মুদি খাবেন। নীচে লেখা উপকরণগুলো একসঙ্গে ব্লেন্ডারে চালিয়ে নিলেই তৈরি হয়ে যাবে স্মুদি।

ঘুম থেকে উঠে

গ্রিন টি বা লেমন ওয়াটার

ব্রেকফাস্ট

পানি : ১ কাপ

ফ্লাক্সসিড: ১ টেবল চামচ

রাসপবেরি: ১ কাপ

কলা: ১টা

পালং শাক: ১/৪ কাপ

আমন্ড বাটার: ১ টেবল চামচ

লেমন জুস: ২ চা চামচ

লাঞ্চ

আমন্ড দুধ: আধ কাপ

সেলারির ডাঁটি: ৪টে

শশা: ১টা

পাতাকপি: ১ কাপ

সবুজ আপেল: অর্ধেক

লেবুর রস: অর্ধের লেবুর

নারকেল তেল: ১ টেবল চামচ

আনারস: ১ কাপ

ডিনার

ডাবের জল: দেড় কাপ

ব্লু বেরি: ১ কাপ

আম: আধ কাপ

পাতাকপি: ১ কাপ

লেমন জুস: ১ টেবল চামচ

অ্যাভোকাডো: ১/৪

গোলমরিচ গুঁড়ো: ১/৪ চা চামচ

ফ্লাক্সসিড: ১ টেবল চামচ

ঘুম থেকে উঠেই প্রথমে গ্রিন টি খান। এক ঘণ্টার মধ্যে খেয়ে নিন ব্রেকফাস্ট স্মুদি। এরপর অর্ধেক মাল্টিভিটামিন ও ফিশ অয়েল সাপ্লিমেন্ট। লাঞ্চের পর খান অর্ধেক মাল্টিভিটামিন ও প্রোবায়োটিক সাপ্লিমেন্ট। খিদে পেলে লাঞ্চ ও ডিনারের মাঝে তিনটে স্মুদির যে কোনও একটা খেয়ে নিন। যেটা সবচেয়ে পছন্দের।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু