,

প্রাণঘাতী তামাক চাষে ঝুঁকছে নীলফামারীর কৃষক

news-image

 

নিজস্ব প্রতিবেদক : বহুজাতিক তামাক কোম্পানির প্রলোভনে অধিক লাভের আশায় তামাক চাষে ঝুঁকে পড়ছে নীলফামারীর কৃষকরা। রবি ফসলের দরপতনে লোকসান পুষিয়ে নিতে মানব শরীরের জন্য ক্ষতিকর জেনেও লাভজনক বিকল্প ফসল হিসেবে তামাককেই বেছে নিয়েছেন তারা।

 

সরেজমিনে দেখা গেছে, চার বছর আগেও যে সব জমিতে কৃষক রবি ফসল আবাদ করত। এখন তা চলে গেছে তামাক চাষের দখলে। রবি ফসলে লাভ কম হওয়ায় তামাক চাষে ঝুঁকছে এ অঞ্চলের কৃষকরা। বুধবার সকালে জেলার বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

কৃষি বিভাগ সূত্র মতে, গত বছর এই জেলায় তামাক চাষ হয়েছিল প্রায় ৪ হাজার হেক্টর জমিতে। কিন্তু এবারে তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে প্রায় ৭ হাজার হেক্টরে।

নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ গ্রামের কৃষক হরেন্দ্র নাথ রায় বলেন, আলু, সরিষা, ভুট্টা ও সবজির মতো রবি ফসল আবাদের চেয়ে তামাক চাষে বেশি লাভ হয়। তামাক চাষে পরিবেশ, জমির মাটি এবং নিজের স্বাস্থ্যের ক্ষতিকর জেনেও আর্থিক লাভবান হওয়ায় তারা এ আবাদ করছেন।

সার, বীজ, ওষুধসহ সহজ শর্তে ঋণ সুবিধা দেয়ার পাশাপাশি তামাক আবাদে কোম্পানিগুলোর তদারকির জন্য এলাকায় লোক নিয়োগ করছে। নির্ধারিত মূল্যে তামাক বিক্রি করতে পারায় প্রতি বিঘাতে ৪০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত তামাক বিক্রি করে বেশ লাভবান হচ্ছেন এ অঞ্চলের কৃষকেরা।

নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক গোলাম মো. ইদ্রিস জানান, বাজারে আলুর দরপতনে লোকসান গুনেছে কৃষকরা। আলুর ন্যায্য দাম পেলে তারা মানব শরীরের জন্য ক্ষতিকর বিড়ি, সিগারেট, গুল ও জর্দার প্রধান উপকরণ তামাক আবাদে ঝুঁকে পড়তো না।

এ জাতীয় আরও খবর

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ