,

সেন্টমার্টিনে পৌঁছেছে সাড়ে ৭ শতাধিক পর্যটক

news-image

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে ডুবোচরে আটকেপড়া সাড়ে সাত শতাধিক পর্যটক সেন্টমার্টিন পৌঁছেছে।

 

বঙ্গোপসাগরের নাইক্ষ্যংদিয়ায় ডুবোচরে প্রায় ৫ ঘণ্টা আটকে পড়ার পর বিকেল পাঁচটার দিকে সেন্টমার্টিন জেটিঘাটে এসে পৌঁছায় পর্যটকবাহী জাহাজ এলসিটি কাজল।

সেন্টমার্টিনস্থ কোস্ট গার্ডের স্টেশন ইনচার্জ সাব লেফটেন্যান্ট আশমাদুল জানান, সেন্টমার্টিন থেকে প্রায় তিন কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে ডুবোচরে পর্যটকবাহী জাহাজ এলসিটি কাজল আটকা পড়ে। এরপর বিকেল চারটার দিকে স্থানীয় কিছু ট্রলার ও গামবোট নিয়ে আড়াইশ পর্যটককে সেন্টমার্টিন নিয়ে আসা হয়। বাকিরা জোয়ার আসলে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার পর বিকেল পাঁচটার দিকে সেন্টমার্টিন পৌঁছায়।

তিনি আরো জানান, জাহাজটি সেন্টমার্টিন পৌঁছার পর কর্তৃপক্ষ জানায় বর্তমানে জাহাজের জেনারেটরটির একটু সমস্যা হয়েছে। এটি ঘণ্টা দেড়েকের মধ্যে ঠিক হয়ে যাবে। এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুনরায় পর্যটকদের নিয়ে টেকনাফের উদ্দেশে রওনা হবে।

এদিকে টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মজিদ জানান, জাহাজটিতে অতিরিক্ত যাত্রী বহনের বিষয়টির খোঁজ-খবর নিয়ে সত্যতা পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে এলসিটি কাজল জাহাজের ব্যবস্থাপক আবদুর রহিম খোকার মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

উল্লেখ্য, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজারের টেকনাফ থেকে প্রবালদ্বীপ সেন্টমার্টিন যাওয়ার পথে পর্যটকবাহী জাহাজ এলসিটি কাজল বেলা সাড়ে ১১টার দিকে সাগরের ডুবোচরে আটকা পড়ে। ওই জাহাজে সাড়ে ৭ শতাধিক পর্যটক রয়েছে। যা ধারণ ক্ষমতার দুই গুণ বেশি।

এ জাতীয় আরও খবর

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট