,

ঢাকা সিটি হবে ‘জিয়া সিটি’: দুদু

news-image

 

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকার নাম পরিবর্তন করে জিয়া সিটি করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। পাশাপাশি গোপালগঞ্জের নাম পরিবর্তন করে মুজিবনগর করা হবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি।

 

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, আপনারা (ক্ষমমতাসীন আওয়ামী লীগ সরকার) পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার নাম পরিবর্তন করে ইন্দুরকানী করেছেন। ইন্দুরকানী কি জিয়াউর রহমানের চেয়ে বেশি সম্মানিত ব্যক্তি। আপনাদের এত ছোট মন মানুষিকতা কেন?

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসলে গোপালগঞ্জের নাম পরিবর্তন করে মুজিবনগর করবো। তবে আপনাদের সাথে আলোচনা করেই তা করা হবে। কারণ গোপালের চেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক সম্মানিত।

বিএনপির এই নেতা বলেন, আপনারা শেখ মুজিবুর রহমানকে জাতির জনক বলেন, বঙ্গবন্ধু বলেন। অথচ তার জন্মস্থানের নাম রাখলেন গোপালের নামে। গোপালগঞ্জের নাম পরিবর্তন করে মুজিবনগর করার জন্য আপনাদেরকে আমরা প্রস্তাব দেবো।

দুদু আরও বলেন, যেসব স্থানে জিয়াউর রহমানের নাম মুছে ফেলা হয়েছে বিএনপি ক্ষমতায় আসলে এসব নাম যথাযথভাবে প্রতিস্থাপন করা হবে।

জিয়াকে খাটো করলে স্বাধীনতাকে খাটো করা হবে উল্লেখ করে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান শেখ মুজিবের মাজার জিয়ারত করেছেন। শেখ মুজিবকে বিএনপি কখনে ছোট করে দেখে না, যথাযথ মর্যাদা দেয়। জিয়াকে ছোট করেন এটা ঠিক না।

আয়োজন সংগঠনের শাহাদাত হোসেন সেলিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদালয়ের সাবেক উপাচার্য এমাজ উদ্দিন আহমেদ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে