,

ফটোসাংবাদিককে গাড়িচাপার ঘটনায় অভিনেতা কল্যাণ আটক

news-image

বিনোদন ডেস্ক :অভিনেতা কল্যাণ কোরাইয়াকে মঙ্গলবার রাতে আটক করেছে কলাবাগান থানা পুলিশ। প্রথম আলোর ফটোসাংবাদিক জিয়া ইসলাম আহতের ঘটনায় পুলিশ তাকে আটক করে বলে জানা যায়।

রাতে অভিনেতা কল্যাণের বিরুদ্ধে ওই থানায় মামলা করেন প্রথম আলোর নিরাপত্তা ব্যবস্থাপক মেজর (অব.) সাজ্জাদুল কবীর। মামলা নম্বর ৬। এজাহারে দণ্ডবিধির ২৭৯, ৩৩৮-এর ক ও ৪২৭ ধারায় অভিযোগ আনা হয়েছে। কলাবাগান থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরাফাত হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য সোমবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর পান্থপথে গাড়ি চাপায় গুরুতর আহত হন জিয়া। বর্তমানে তিনি অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। পরে তাকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ জাতীয় আরও খবর

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ