,

কুপ্রস্তাব পেয়েছিলেন অর্চনা

news-image

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী অর্চনা। বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। সম্প্রতি তেলেগু একটি ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে কাস্টিং কাউচের অভিযোগ তুলেছেন এ অভিনেত্রী।

তিনি জানিয়েছেন, দক্ষিণী সিনেমার একজন তারকা অভিনেতা তাকে কুপ্রস্তাব দিয়েছিলেন। কিন্তু কৌশলে বিষয়টি মোকাবেলা করেছেন তিনি। যদিও সেই তারকা অভিনেতার নাম প্রকাশ করেননি অর্চনা।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কোনো কিছু না শোনার ভান করি এবং কথার মাধ্যমে ওই ভদ্রলোককে ফিরিয়ে দিই। পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমি কথার মাধ্যমে তাকে বিভ্রান্ত করি। আমার ভালোও লাগছিল কারণ এতো বড় একজন অভিনেতা আমাকে এরকম প্রস্তাব দিয়েছেন। অবশ্য, কুপ্রস্তাব না মানায় সিনেমা থেকে আমার গুরুত্বপূর্ণ দৃশ্য ছেটে ফেলা হয়েছিল।’

কয়েকটি সিনেমায় প্রধান চরিত্র বাদে বেশির ভাগ সিনেমাতেই পার্শ্ব চরিত্রে অভিনয় করেন অর্চনা। তিনি জুনিয়র এনটিআর-এর ইয়ামাদোংগা, মহেশ বাবুর খালেজা, প্রভাসের পূর্ণামি, নাগার্জুনার শ্রী রামাদাসু এবং বালাকৃষ্ণার লায়ন সিনেমায় পার্শ্ব অথবা ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। তিনি রাম চরণের মাগাধিরা সিনেমায় একটি গানে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন কিন্তু পরবর্তীতে তা ফিরিয়ে দেন।

অর্চনা শুধু তেলেগু সিনেমায় অভিনয় করেছেন তা নয়। তামিল, কানাড়া এবং মালায়লাম সিনেমায় অভিনয় করেছেন। বর্তমানে বলিউড সিনেমায় কাজ করার চেষ্টা করছেন এই অভিনেত্রী।

বর্তমানে একটি নারী কেন্দ্রিক সিনেমায় অভিনয় করছেন অর্চনা। সিনেমাটিতে একজন কাশ্মিরী নারীর চরিত্রে দেখা যাবে তাকে। সিনেমাটি চলতি বছরের মাঝামাঝিতে মুক্তি পাবে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট