,

সৌদি সামরিক জোটের প্রধান হলেন রাহিল

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :পাকিস্তানের সাবেক সেনা প্রধান জেনারেল (অব.) রাহিল শরিফকে সৌদি আরবের নেতৃত্বাধীন ৩৯টি দেশের সমন্বয়ে গঠিত ইসলামিক সামরিক জোটের প্রধান নিয়োগ দেয়া হয়েছে। শুক্রবার পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের উদ্ধৃতি দিয়ে দেশটির জিও টেলিভিশন এ খবর জানায়।

তিনি বলেন, কিছুদিন আগে তারা রাহিল শরিফকে নিয়োগ দেয়া বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করে। তবে তিনি এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানাননি।

রাহিল শরিফ তার তিন বছরের মেয়াদ শেষে ২০১৬ সালের নভেম্বরে পাকিস্তানের সেনা প্রধানের পদ থেকে অবসর নেন। পাকিস্তানী সামরিক বাহিনী রাহিল শরিফের মেয়াদকালে সশস্ত্র গ্রুপের বিরুদ্ধে ব্যাপক অভিযান পরিচালনা করে।

সন্ত্রাস দমনে সৌদি আরব গত বছরের ডিসেম্বরে ইসলামিক সামরিক জোট গঠনের ঘোষণা দেয়। এ জোট সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে কাজ করবে।

জোটটি প্রাথমিকভাবে সৌদি আরব, জর্ডান, ইউএই, পাকিস্তান, বাহরাইন, বাংলাদেশ, বেনিন, তুরস্ক, শাদ, টোগো, তিউনিশিয়া, জিবুতি, সেনেগাল, সুদান, সিয়েরালিওন, সোমালিয়া, গ্যাবন, গিনি, ফিলিস্তিন, কমোরোস, কাতার, আইভরি কোস্ট, কুয়েত, লেবানন, লিবিয়া, মালদ্বীপ, মালি, মালয়েশিয়া, মিশর, মরক্কো, মৌরিতানিয়া, নাইজার, নাইজেরিয়া ও ইয়েমেনকে নিয়ে গঠিত।

সৌদি নেতৃত্বাধীন এ সামরিক জোটকে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ফ্রান্স।

এ জাতীয় আরও খবর

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ