,

প্রবীণদের মস্তিষ্ক সচল রাখতে পারে দুপুরে এক ঘণ্টা ঘুম

news-image

অনলাইন ডেস্ক : বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রবীণদের মস্তিষ্ক কর্মক্ষম রাখা একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আর এক্ষেত্রে জীবনযাপনে কিছু পরিবর্তন আনতে পারলে তা জাদুকরি প্রভাব রাখতে পারে।

এক্ষেত্রে দুপুরে খাওয়ার পর এক ঘণ্টা ঘুম একটি কার্যকর উপায় হতে পারে বলে মনে করছেন গবেষকরা। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

ঘুম মস্তিষ্ককে কর্মক্ষম রাখতে খুবই কার্যকর একটি প্রক্রিয়া। আর এ প্রক্রিয়া প্রবীণদের ক্ষেত্রে কৌশলের সঙ্গে ব্যবহার করলে তাদের মস্তিষ্ক কার্যকর রাখা সম্ভব দীর্ঘদিন।

প্রবীণদের স্মৃতিশক্তি অটুট রাখা, পরিষ্কারভাবে চিন্তাভাবনা করা ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নির্ভর করে মস্তিষ্কের কর্মক্ষমতার ওপর।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার গবেষক জুক্সিন লি ও তার নেতৃত্বাধীন গবেষকরা এ বিষয়ে অনুসন্ধান করেছেন। তারা জানিয়েছেন প্রায় তিন হাজার চীনা বয়স্ক ব্যক্তিকে এ গবেষণায় অন্তর্ভুক্ত করা হয়, যাদের বয়স ছিল ৬৫ কিংবা তার বেশি। এরপর তাদের মানসিক স্বাস্থ্যসহ জীবনযাপনের নানা বিষয় লিপিবদ্ধ করা হয়।

গবেষকরা জানিয়েছেন, তারা বয়স্কদের প্রায় ৬০ শতাংশকে দেখেছেন দুপুরের খাওয়ার পর আধ ঘণ্টা থেকে ৯০ মিনিট পর্যন্ত ঘুমাতে। আর তাদের এ সময় গড় ঘুমের ব্যাপ্তি ৬৩ মিনিট।

গবেষকরা জানান, তাদের গবেষণায় উঠে এসেছে, যারা দুপুরে কিছুটা সময় ঘুমিয়ে নেন তাদের মস্তিষ্কের কর্মক্ষমতা অন্যদের তুলনায় ভালো। অংকের হিসাবে তারা বলছেন, যারা দুপুরে ঘুমান না তাদের মস্তিষ্কের কার্যক্ষম চার থেকে ছয় গুণ কম। এতেই স্পষ্ট হয়ে আসে পার্থক্যটা যে, বয়স্কদের মস্তিষ্কের জন্য ঘুম কতখানি প্রয়োজনীয়।
এ বিষয়ে গবেষণাটির ফলাফল প্রকাশিত হয়েছে আমেরিকান গেরিয়াট্রিকস সোসাইটি জার্নালে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে