,

পেটের ভেতর ছয় ইঞ্চি কাঁচি নিয়ে ১৮ বছর!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ১৮ বছর ধরে পেটের ভেতর একটি কাঁচি নিয়ে স্বাভাবিক জীবন যাপন করেছেন এক ব্যক্তি! এক অপারেশনের পর চিকিৎসক ভুল করে তাঁর পেটে কাঁচি রেখেই সেলাই করে দেন। এত দিন পর সেই কাঁচির অস্তিত্ব টের পেলেন তিনি। সম্প্রতি সফল এক অস্ত্রোপচারের মাধ্যমে ছয় ইঞ্চি আকারের সেই কাঁচি বের করা হয়েছে।

ঘটনাটি ভিয়েতনামের। ১৯৯৮ সালে এক সড়ক দুর্ঘটনার শিকার হন ভিয়েতনামের নাগরিক মা ভ্যান নিয়াহ। নিয়াহকে যেতে হয় চিকিৎসকের ছুরি-কাঁচির নিচে। তখন সফল অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে ওঠেন তিনি। স্বাভাবিকভাবে জীবন যাপন করতে থাকেন।

সেই অস্ত্রোপচারের পর প্রায় ১৮ বছর কেটে যায়। এত দিন কোনো সমস্যা বোধ করেননি ৫৪ বছর বয়সী নিয়াহ। তবে হঠাৎ করে কিছুদিন আগে পেটে ব্যথা হতে থাকে তাঁর। ছুটে যান চিকিৎসকের কাছে। আলট্রাসনোগ্রাফি করে চিকিৎসকেরা তাঁর পেটে কাঁচির অস্তিত্ব পান। তখনই নিয়াহ জানতে পারেন ১৮ বছর আগে চিকিৎসকের করা ভুলটি। সম্প্রতি তিন ঘণ্টা অস্ত্রোপচারের পর তাঁর পেট থেকে ছয় ইঞ্চি মাপের কাঁচি বের করা হয়। নিয়াহ এখন সুস্থ হয়ে উঠছেন। সূত্র : এএফপি

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ