,

মাশরাফির ১৫-২০ রানের আক্ষেপ

news-image

 

স্পোর্টস ডেস্ক : আগের দিন সহ-অধিনায়ক সাকিব আল হাসান বলেছিলেন, ম্যাকলিন পার্কে আগে ব্যাট করলে ১৮০-৯০ রান করতে হবে।সেই মাঠে আজ প্রথম টি-টোয়েন্টিতে ২০ ওভারে বাংলাদেশ তুলতে পারল ১৪১ রান। যেটি ৬ উইকেট আর ১২ বল হাতে রেখেই টপকে গেল নিউজিল্যান্ড।

ম্যাচ শেষে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার কণ্ঠে ঝরল ১৫-২০ রানের আক্ষেপ।

মাত্র ৩০ রানেই ৪ উইকেট হারানো বাংলাদেশ ১৪১ করতে পারে মূলত মাহমুদউল্লাহর ৫২ রানের সুবাদে। ব্যাটিংয়ে আর কেউই নিজেকে মেলে ধরতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান আসে সাকিবের ব্যাট থেকে।

ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় মাশরাফি বলেন, ‘আমরা ১৫-২০ রান কম করেছি। মাহমুদউল্লাহ দারুণ ব্যাটিং করেছে। কিন্তু আমাদের আরো রান করতে হতো।’

মাঝারি পুঁজি নিয়েও বোলিংয়ের শুরুটা ভালোই হয়েছিল বাংলাদেশের। ২৮ রানে ২ আর ৬২ রানের মধ্যে স্বাগতিকদের ৪ উইকেট তুলে নেন সফরকারী বোলাররা।

কিন্তু পঞ্চম উইকেটে কলিন ডি গ্র্যান্ডহোমের সঙ্গে ৮১ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে জিতিয়ে তবেই মাঠ ছাড়েন অধিনায়ক কেন উইলিয়ামসন। মাশরাফি কৃতিত্ব দিলেন এই দুজনকে।

‘আমরা দ্রুতই কিছু উইকেট পেয়েছিলাম। কিন্তু উইলিয়ামসন সত্যিই অসাধারণ ব্যাটিং করেছে। আর ওকে ভালো সঙ্গ দিয়েছে গ্র্যান্ডহোম। আমরা ব্যাটিং ও বোলিংয়ের শেষ ১০ ওভারে প্রতিদ্বন্দ্বিতা করেছি’- যোগ করেন বাংলাদেশ অধিনায়ক।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ