,

‘লিটন হত্যায় বিএনপি-জামায়াতের হাত রয়েছে’

news-image

নিজস্ব প্রতিবেদক : গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন হত্যার পেছনে বিএনপি-জামায়াতের হাত রয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

 

তিনি বলেন, ‘লিটনকে হত্যার পেছনে বিএনপি-জামায়াতের হাত রয়েছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি সাম্প্রদায়িক শক্তি ও জামায়াত এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।’

মঙ্গলবার দুপুরে ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বিএনপির সমালোচনা করে বলেন, বিএনপির আমলে আমাদের দলীয় সংসদ সদস্য শাহ এইচ এম কিবরিয়া এবং আহসান উল্লাহ মাস্টারকে হত্যা করা হয়েছিল। এ হত্যাকাণ্ডে বিএনপি নেতারা জড়িত ছিল তা প্রমাণিত। সে সময় জাতীয় সংসদে শোক প্রস্তাবও ওঠানো হয়নি। কিন্তু আজ তারা লিটন হত্যাকাণ্ড নিয়ে মায়া কান্না করছে।

খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরোশন নির্বাচনে পরাজয়ের মাধ্যমে বিএনপি জনপ্রিয়তা যে তলানীতে তা তারা উপলব্ধি করতে পেরেছে। সেটি থেকে মুক্ত হওয়ার জন্য তারা আওয়ামী লীগের নামে মিথ্যাচার করছে।

সংবাদ সম্মেলনে অরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে