,

‘রোজভ্যালি’ কাণ্ড: সুদীপকে সিবিআই’র জেরা

news-image

আন্তর্জাতিক ডেস্ক :অর্থ লগ্নিকারী সংস্থা ‘রোজভ্যালি’ থেকে বিভিন্ন সময় একাধিক সুবিধা নেয়া ও আর্থিক কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগে তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে ভারতের তদন্তকারী সংস্থা সিবিআই।

 
মঙ্গলবার বেলা ১১টার দিকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সের সিবিআই দফতরে হাজিরা দেন সুদীপ। সিবিআই’র মুখোমুখি হওয়ার আগে এদিন সাংবাদিকদের তিনি বলেন, আমার বিরুদ্ধে কী অভিযোগ সেটা জানাতে এসেছি। এই জিজ্ঞাসাবাদের পেছনে রাজনৈতিক প্রতিহিংসা কাজ করছে বলেও অভিযোগ করেন তিনি।

সূত্রমতে, দুই দফায় এ সাংসদকে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই’র কর্মকর্তারা। ইতিমধ্যেই প্রথম পর্যায়ের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

তৃণমূলের এই সাংসদের বিরুদ্ধে অভিযোগ, প্রভাব খাটিয়ে রোজভ্যালি ব্যবসাকে বাড়াতে সাহায্য করেছিলেন তিনি। সংস্থাটির কর্ণধার গৌতম কুণ্ডুর সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে বিভিন্ন সময় অভিযোগ উঠেছিল। রোজভ্যালি কর্তার কাছ থেকে সুদীপ একাধিক সুবিধা নিয়েছিলেন বলেও জানতে পেরেছে সিবিআই। সেই সমস্ত ধোঁয়াশা কাটাতেই তৃণমূলের এই শীর্ষ নেতার সঙ্গে কথা বলতে চাইছে সিবিআই’র কর্মকর্তারা।

উল্লেখ্য, রোজভ্যালির আর্থিক কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত সপ্তাহেই তৃণমূলের সাংসদ অভিনেতা তাপস পালকে আটক করেছিল সিবিআই। তার এক সপ্তাহের মধ্যেই তৃণমূলের আরেক সংসদ সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠালো সিবিআই।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ