,

ষড়যন্ত্র এখনো চলছে : ওবায়দুল কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : জনগণের ভোটে আওয়ামী লীগকে কখনো পরাজিত করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।তিনি বলেন, ষড়যন্ত্র এখনো চলছে। তবে কাউকে খুন করে পার পাওয়া যাবে না।মঙ্গলবার দুপুরে রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশন মিলনায়তনে কাউন্সিলরদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
গাইবান্ধা সুন্দরগঞ্জের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা প্রসঙ্গে বলেন, লিটনকে কারা হত্যা করেছে সেটি বাংলাদশের মানুষ বুঝতে পেরেছে। সুন্দরগঞ্জের মানুষ জানে কারা লিটনকে হত্যা করেছে। চক্রান্তকারীরা ষড়যন্ত্রের বলি হিসেবে লিটনকে বেছে নিয়েছে।

তিনি বলেন, ৭৫ এ বঙ্গবন্ধুকে যে বুলেট খুন করেছে, রক্তপাত ঘটিয়েছে, ১৭ সালের বঙ্গবন্ধু হাজারগুণ বেশি শক্তিশালি। তার উত্তরসুরী শেখ হাসিনা অনেক বেশি শক্তিশালী। সবাইকে বলতে চাই ভুল করলে পার পাওয়া যাবে না। ৭৫ আর ১৭ সাল এক নয়।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আওয়ামী লীগের জনসভা সফল করার আহ্বান জানিয়ে কাদের বলেন, আমার বিশ্বাস এটি স্মরণকালের সর্ববৃহৎ জনসভা হবে। আপনারা নেতাকর্মীসহ আওয়ামী লীগের শোভানুধ্যায়ী, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ব্যক্তিদের সভায় নিয়ে আসবেন।

সভায় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এ কে এম এনামুক হক শামীম, মহিবুল হাসান চৌধুরী নওফেল ও দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ