মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু রাতে পুরুষ শুন্য ২ গ্রাম

news-image

সরাইল (ব্রা‏হ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইলের বিশ্বরোড মোড়ে ২ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের শেষ দিন গত মঙ্গলবারের সংঘর্ষে আহত কুট্রাপাড়া গ্রামের বাংলাদেশ রেলওয়ের সাবেক কর্মকর্তা মোঃ শাহ আলম ভূঁইয়ার (৬৫) মৃত্যু হয়েছে। গতকাল বিকেল আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের পরিবারের দাবী সংঘর্ষ চলাকালে মসজিদে নামাজে যাওয়ার সময় শাহ আলম পুলিশের ছুঁড়া টিয়ারসেলে আক্রান্ত হয়ে অসুস্থ্য হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া গত সোমবার রাতে পুরুষ শুন্য হয়ে পড়ে সরাইলের কুট্রাপাড়া ও সদর উপজেলার খাঁটিহাতা গ্রাম। রাতের অভিযানে দুই নারী ও এক বৃদ্ধকে আটক করে পুলিশ। গতকাল সকালে বিশ্বরোডের কাঁচা বাজার ছিল ক্রেতা বিক্রেতা শুন্য। সর্বত্রই বিরাজ করছে টানটান উত্তেজনা ও আতঙ্ক। তবে যেন কোন সময় দাঙ্গা বেঁধে যাওয়ার শঙ্কায় বিশ্বরোডের গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে টহল দিচ্ছে পুলিশের পাশাপাশি র‌্যাব-১৪ এর সদস্যরা। শঙ্কা কাটিয়ে শান্তি ফিরিয়ে আনতে আগামী শনিবার ডাকা হয়েছে শান্তি সমাবেশ। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, মাত্র ১০ টাকা বাসের ভাড়াকে কেন্দ্র সৃষ্ট দুই গ্রামের লোকজন ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড মোড়ে গত শনিবার ও সোমবার রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। ফলে জাতীয় ওই মহাসড়কের ৩ দিকে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। সরাইল থানা, জেলার সদর থানা, আশুগঞ্জ থানা পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দিতে ঘাম জড়াতে হয়। ২ দিনের সংঘর্ষে পুলিশসহ আহত হয় ২ শতাধিক নারী পুরুষ ও শিশু। গুলিবিদ্ধ হয় মহিলাসহ ৮-১০ জন। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে ২৭৫ রাউন্ড রাবার বুলেট ও ১৯ রাউন্ড টিয়ারসেল ছুঁড়তে হয়েছে। গত সোমবার সকাল ১০টা থেকে দিনভর থেমে থেমে চলে দু’গ্রামের সংঘর্ষ ও পুলিশের মূহুর্মূহু গুলি। চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে সাধারন মানুষের মনে। সোমবার সন্ধ্যার পর থেকেই পুলিশি গ্রেপ্তার এড়াতে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে ব্যস্ত হয়ে পড়েন ওই দুই গ্রামের পুরুষরা। ফলে রাতে দুই গ্রাম হয়ে পড়ে পুরোপুরি পুরুষ শুন্য। অভিযান কালে কোন পুরুষ না পেয়ে দুই মহিলা ও এক বৃদ্ধকে আটক করেন সরাইল থানা পুলিশ। আটকৃতদের জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়া হয়। বিবদমান দুই গ্রামের মানুষের মধ্যে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আবদুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বারসহ আশপাশের কয়েকটি ইউনিয়নের চেয়ারম্যান, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপক কুমার সাহা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ গতকাল সকালে কুট্রাপাড়া হাজী গোলাম মওলা মার্কেটে মত বিনিময় সভায় বসেন। তারা সকলে উভয় গ্রামের গন্যমান্য লোকদের অংশ গ্রহনে আগামী শনিবার এক শান্তি সভায় বসে ঘটনাটি নিস্পত্তি করার সিদ্ধান্ত নিয়েছেন। ওদিকে গতকাল দুপুরের পর শাহ আলমের মৃত্যুর সংবাদে কুট্রাপাড়া গ্রামে কিছুটা উত্তেজনা দেখা দেয়। কিন্তু নিহতের সহোদর ছোট ভাই জাসদের (জেএসডি) জেলা শাখার সভাপতি এডভোকেট তৈমুর রেজা মোঃ শাহজাদা বলেন, গত সোমবার শাহ আলম ভূঁইয়া বাড়ি সংলগ্ন মসজিদে যোহরের নামাজ পড়তে যাওয়ার সময় পুলিশের ছুঁড়া টিয়ারসেলের ধূঁয়ায় অসুস্থ্য হয়ে পড়েন। তাকে সাথে সাথে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল দুপুরের দিকে উনার শ্বাসকষ্ট বেড়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন। এর আগে তার কোন সময় শ্বাসকষ্ট রোগ ছিল না। ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় আমরা কোন মামলা মোকদ্দমা করব না। সরাইল থানার অফিসার ইনচার্জ রুমক কুমার সাহা বলেন, এ বিষয়ে আমরা কোন অভিযোগ পায়নি। আর উনি কেন ও কিভাবে মারা গেছেন? সেটা চিকিৎসকই ভাল বলতে পারবেন।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের