,

ভোট কারচুপির অভিযোগে মানববন্ধন

news-image

আমিরজাদা চৌধুরী,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের (বিজয়নগর উপজেলা) সাধারণ সদস্য পদে ভোট কারচুপির অভিযোগে মানবন্ধন করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে এ মানবন্ধন হয়। মানববন্ধনে সদস্য প্রার্থী মো. আলমগীর কবিরের (টিউবওয়েল প্রতিক) প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন বাধা দেয়ার চেষ্টা করে। মানববন্ধনে বক্তব্য রাখেন ৭নং ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আলমগীর কবির, বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য মো. আফজাল মিয়া, ইছাপুরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য আমিন মিয়া প্রমুখ।
এর আগে নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে বেসরকারিভাবে ফলাফল প্রকাশের আগে ২৮ ডিসেম্বর বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা এবং ২৯ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার কাছে লিখিত অভিযোগ দাখিল করেন আলমগীর কবির।
লিখিত অভিযোগে আলমগীর কবির বলেন, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. জহিরুল হক ভূইয়া ‘তালা’ প্রতিক নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করেছেন। নির্বাচনে ৭নং ওয়ার্ডের ভোটকেন্দ্রে জহিরুল হকের লোকজন ভোটগ্রহণকালে বিভিন্ন কারচুপির মাধ্যমে অন্যায়ভাবে জাল ভোট প্রদান করেন এবং ভোট গণনার সময় সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারের সহযোগীতায় ছলচাতুরি করে আমার নিশ্চিত বিজয় কেড়ে নেয়া হয়। বাজেয়াপ্ত ভোট গণনা করে আমাকে ১ ভোটে পরাজিত ঘোষণা করা হয়। আলমগীর কবির ৭নং ওয়ার্ডের ভোটগ্রহণ ও গণনায় কারচুপির অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তপূর্বক প্রতিদ্বন্দ্বী প্রার্থী জহিরুল হকের গেজেট প্রত্যাহারসহ তার সহযোগী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার দাবী জানান।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে