,

শীর্ষে থেকে বছর শেষ করলেন মেসি

news-image

স্পোর্টস ডেস্ক : ২০১৬ সালের সর্বোচ্চ গোলদাতা হয়েই বছর শেষ করলেন বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ইউরোপের শীর্ষ ৫ লিগ ইংলিশ প্রিমিয়ার, স্প্যানিশ লা লিগা, জার্মান বুন্দেস লিগা, ইতালির সিরি’আ ও ফরাসি লীগ ওয়ানে অংশ নেয়া খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ গোল করেছেন মেসি।

ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে ব্যালন ডি’অর হাতছাড়া করলেও গোলের হিসেবে রিয়াল মাদ্রিদ তারকাকে অনেক পেছনে ফেলেছে মেসি। ৫১ গোল নিয়ে শীর্ষে থাকার মেসির থেকে ৯ গোলে পিছিয়ে চার নম্বরে পর্তুগাল স্ট্রাইকার।

দ্বিতীয় স্থানে আছেন প্যারিস সেন্ট জার্মেই ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলা জ্লাতান ইব্রাহিমোভিচ। তার গোল সংখ্যা ৫০। ৪৮ গোল নিয়ে বছরের সর্বোচ্চ গোলের তালিকায় তৃতীয় স্থানে আছেন বার্সেলোনার উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ।

অবশ্য এ গোলগুলো ধরা হয়েছে ক্লাবের হিসাবে। আন্তর্জাতিক গোল ধরা হলে একটু অদলবদল হবে এ তালিকায়। তবে মেসিকে এখানেও নামাতে পারেননি রোনালদো। ক্লাব ও দেশ মিলিয়ে পুরো বছরে ৫৯ গোল করে শীর্ষে মেসি। আর পর্তুগাল ও রিয়ালের জার্সিতে ৫৫ গোল করে দুই নম্বরে রোনালদো।

এ জাতীয় আরও খবর

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫