বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় আটকে রাখা ট্রেনের নিচে বোমাসদৃশ বস্তু

news-image

নিজস্ব প্রতিবেদক : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা স্টেশনে সান্তাহারগামী একটি ট্রেনের নিচে বোমাসদৃশ বস্তু দেখা গেছে। ট্রেনটি আজ সোমবার সকাল থেকেই আটকে রেখেছিল দুর্বৃত্তদের গুলিতে নিহত সাংসদ মনজুরুল ইসলামের (লিটন) সমর্থকেরা।

ঘটনাস্থল থেকে আমাদের প্রতিবেদক জানান, বোমাসদৃশ বস্তুটি ট্রেনের নিচে এমনভাবে রাখা হয়েছে, যাতে ট্রেন চললেই ওতে চাপ লাগে। এতে স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বামনডাঙ্গা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক নাদিম হোসেনের ভাষ্য, বোমাসদৃশ বস্তুটি তাঁরা দেখেছেন।
ঘটনাস্থলের চারপাশে পুলিশ দেখা গেছে।

গাইবান্ধার সহকারী পুলিশ সুপার রেজানুর রহমান বেলা তিনটার দিকে প্রথম আলোকে বলেন, বস্তুটি বোমা কি না তা পরীক্ষার জন্য রংপুর থেকে বিশেষজ্ঞ দল যাচ্ছে। ঘটনাস্থল নিরাপত্তা বেষ্টনী দিয়ে রাখা আছে।

গত শনিবার সন্ধ্যায় সুন্দরগঞ্জের সাহাবাজ গ্রামে ঘরে ঢুকে সাংসদ মনজুরুল ইসলামকে গুলি করে হত্যা করে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। স্থানীয় আওয়ামী লীগ এ ঘটনায় জামায়াত অথবা উগ্রপন্থীদের সন্দেহ করছে।

সাংসদকে কারা, কেন হত্যা করেছে, এ বিষয়ে এখনো অন্ধকারে পুলিশ। পুলিশ সন্দেহভাজন হিসেবে ১৮ জনকে আটক করেছে, তাঁরাও জামায়াত-শিবিরের স্থানীয় নেতা-কর্মী বা সমর্থক বলে জানা গেছে।

গত বছর একটি শিশুকে গুলি করে আলোচনায় আসেন সাংসদ মনজুরুল ইসলাম। তখন সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগে সাংসদবিরোধী একটি পক্ষ সক্রিয় হয়েছিল। এ বিষয়ে জেলা আওয়ামী লীগের একজন শীর্ষস্থানীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, রাজনীতিতে বিরোধ থাকবেই। তবে মনজুরুলের সঙ্গে দলের কারও এমন বিরোধ ছিল না যে তাঁকে খুন করাতে হবে।

সাংসদকে হত্যার প্রতিবাদে গতকাল রোববারও বামনডাঙ্গার শাহবাগ এলাকায় সান্তাহার-লালমনিরহাট রেলপথ অবরোধ করা হয়। উপজেলা আওয়ামী লীগের ডাকে সুন্দরগঞ্জে গতকাল হরতাল পালন হয়। সাংসদের হত্যাকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত সুন্দরগঞ্জে হরতাল পালন করা হবে বলে জানিয়েছিলেন বামনডাঙ্গা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক নাদিম হোসেন। প্র/আ

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু