,

আগুনে ঘি ঢাললেন জেনিফার-ড্রেক

news-image

বিনোদন ডেস্ক : মার্কিন গায়িকা জেনিফার লোপেজ ও কানাডিয়ান র‌্যাপার ড্রেক যে প্রেম করছেন তা অনেক আগে থেকেই আঁচ করছিলেন সবাই। কিন্তু সম্প্রতি তাদের দুজনের একসঙ্গে একটি ছবি এ প্রেমের গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছে।

 

সম্প্রতি ৪৭ বছর বয়সি জেনিফার লোপেজ ও ৩০ বছর বয়সি ড্রেক দুজনই তাদের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি প্রকাশ করেছেন। এর পর থেকেই মূলত তাদের প্রেমের সম্পর্কটি নিয়ে নতুন করে আলোচনায় তারা।
এ জুটির প্রকাশিত ছবিতে দেখা যায়, জেনিফার লোপেজ সোফায় ড্রেকের পাশে বসে তার কোলে মাথা রেখে চোখ বন্ধ করে আছেন। আর তাকে দুহাতে জড়িয়ে আছেন ড্রেক। এ ছাড়া ছবির কোনো ক্যাপশনও দেননি তারা।

এদিকে এ জুটির রোমান্স ভালোভাবে নেননি ড্রেকের সাবেক প্রেমিকা রিয়ান্না। ২৮ বছর বয়সি এ পপ তারকা নাকি ইন্সটাগ্রামে জেনিফারকে অনুসরণ বন্ধ করে দিয়েছেন। কিন্তু একসময় খুবই ভালো বন্ধু ছিলেন জেনিফার-রিয়ান্না।

এর আগে ওয়েস্ট হলিউডের একটি রেস্তোরাঁয় ডেট করতে দেখা গেছে জেনিফার ও ড্রেককে। এ ছাড়া লাস ভেগাসের বিভিন্ন তারকার শোতে তাদের একসঙ্গে দেখা যায়। তারপরই তাদের প্রেমের গুঞ্জন চাউর হয়।

এ জুটির প্রেম প্রসঙ্গে একটি সূত্র পশ্চিমা সংবাদমাধ্যমে বলেছে, ‘জেনিফার ও ড্রেক একসঙ্গে কাজ করছেন এই অজুহাতে তাদের সম্পর্কটা গোপন করতে চাইছেন। কিন্তু সত্য হচ্ছে তারা প্রেম করছেন। তারা কয়েক সপ্তাহ যাবৎ পরস্পরের সঙ্গে দেখা করছেন এবং জেনিফারের বন্ধুদের ধারণা তিনি প্রেমে গলে গেছেন।’

সূত্রটি আরো বলেন, ‘রিয়ান্নার বন্ধুরা বলছেন, তিনি এতে ভীষণ খেপেছেন। কয়েক মাস আগেও রিয়ান্না-ড্রেক প্রেমিক জুটি ছিল। জেনিফার ইন্ডাস্ট্রিতে তার সবচেয়ে ভালো বন্ধুদের একজন। এ বিষয়টি তাকে খুবই অবাক করেছে।’

গত অক্টোবরে ছাড়াছাড়ি হয় ড্রেক ও রিয়ান্নার। অন্যদিকে তিনবার বিয়ের পিঁড়িতে বসেছেন জেনিফার। সাবেক স্বামী মার্ক অ্যান্থনির ঘরে তার ৬ বছর বয়সি ম্যাক্সও এমে নামে যমজ সন্তান রয়েছে। এ ছাড়া বেন অ্যাফ্লেকের সঙ্গে বাগদান হয়েছিল তার। শুধু তাই নয়, ডিডি, ব্র্যাডলি কুপার ও ওয়েসলি স্ন্যাপের সঙ্গে ডেটিং করেছেন তিনি। সবশেষ ২৯ বছর বয়সি ব্যাকিং ড্যান্সার ক্যাসপার স্মার্টের সঙ্গে চলতি বছরের শুরুতে ব্রেকআপ হয় জেনিফারের।

এ জাতীয় আরও খবর

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ