,

মারা গেলেন ক্যারি ফিশার

news-image

বিনোদন ডেস্ক : অবশেষে গুজব প্রমাণিত করে না ফেরার দেখে চলে গেলেন অভিনেত্রী ক্যারি ফিশার। মাত্র তিনদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তার অবস্থা ছিল বেশ আশঙ্কাজনক। ‘স্টার ওয়ার্স’ ছবির প্রিন্সেস লেইয়া চরিত্রটির অভিনেত্রী ক্যারি ফিশার অবশেষে মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় ৬০ বছর বয়সে মারা যান।

হৃদরোগে আক্রান্ত হওয়ার আগের দিন তার ভুয়া মৃত্যুসংবাদ গণমাধ্যমে আসে। তার পরদিনই অসুস্থ হন অভিনেত্রী ক্যারি ফিশার। আজ স্থানীয় সময় সকাল আটটা বেজে পঞ্চান্ন মিনিটে মৃত্যুর কোলে ঢলে পড়েন ক্যারি। সংবাদটি গণমাধ্যমে তার মেয়ের বরাত দিয়ে জানায় অভিনেত্রীর ম্যানেজার। একটি বিবৃতিতে তার মেয়ে বিলি লর্ড জানান, ‘ক্যারি ফিশার পুরো বিশ্বের সকলের কাছে ভালোবাসার পাত্রী ছিলেন। সবাই তাকে মনে করবেন আজীবন। আমাদের পুরো পরিবার আপনাদের ধন্যবাদ জানাই, যারা তার জন্য প্রার্থনা ও ভালোবাসা প্রদান করেছেন।’

গণমাধ্যম সূত্রে জানা যায়, ক্যারি তার প্রকাশিত একটি বইয়ের প্রচারণার জন্য লন্ডনে গিয়েছিলেন। সেখান থেকে বিমানে করে লস অ্যাঞ্জেলস ফিরছিলেন তিনি। বিমানে অবস্থানকালে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি। ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গেই এই অভিনেত্রীর প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন বিমান কর্তৃপক্ষ। লস অ্যাঞ্জেলসে বিমান থামার সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি। অসংখ্য স্বজন ও ভক্ত অনুরাগীদের শোকার্ত করে চলে গেলেন অভিনেত্রী ক্যারি।

হলিউডের একটা সময়ে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ক্যারি ফিশার। বিশেষ করে ‘স্টার ওয়ারস’- সিরিজে তার অভিনয় আজও তাকে সিনেমাপ্রেমীদের মনে উজ্জ্বল রেখেছে। ক্যারি ফিশারের চরিত্র এতটাই মোহময়ী যে, সেই জাদু বহুদিন আগেই হলিউড ছাড়িয়ে বিশ্বজুড়ে ছড়িয়েছে। ১৯৭৭ থেকে ১৯৮৩ সালে মধ্যে তৈরি হওয়া ‘স্টার ওয়ার্স’-এর তিনটি ছবিতেই অভিনয় করেছিলেন ক্যারি। বিদ্রোহী নেত্রী রাজকুমারী লেইয়ার চরিত্রে তার অভিনয় প্রশংসিত হয়েছিল।সূত্র: বিজনেস ইনসাইডার

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে