বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অপুর আড়ালে চলে যাওয়ার বছর

news-image

বিনোদন ডেস্ক : বছরটা অপু বিশ্বাস খুব একটা ভালো কাটেনি, চলচ্চিত্রের অনুপস্থিতিতেই সেটা বোঝা গেছে। হুট করে অপুর আড়ালে চলে যাওয়া নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা।

অন্তরালের রহস্য হিসেবে শোনা যায় শাকিব খানের নাম। তার জন্যই নাকি অপু বিশ্বাস চলচ্চিত্র থেকে সরে দাঁড়িয়েছেন। বছরের মাঝামাঝি সময় থেকে একেবারে হাওয়া হয়ে যান অপু বিশ্বাস। না কোনো খোঁজ মেলেনি। সর্বশেষ জানা গেছে অপু কলকাতায় রয়েছেন। সেটাও ভুল হয়ে যায় ক’দিন পর। পরে একাধিক চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যাক্তির মাধ্যমে জানা যায় অপু রয়েছেন শিলিগুড়িতে তার আত্মীয়র বাসায়।

এ দেশের চলচিত্র অঙ্গনে শাকিব খান অফিস বিশ্বাস জুটি যখন তুঙ্গে তখনই হুট করে অপুর হারিয়ে যাওয়া আর শাকিব খানের নীরবতা অনেক প্রশ্নের জন্ম দিয়েছে এ দেশের সিনেমহলে। এদিকে ফিল্মিপাড়ায় অপু বিশ্বাসের এমন টানাপড়েন আর অনুপস্থিতির কারণে বিপাকে পড়েছে সিনেমা সংশ্লিষ্টরা। বেশ কিছু কাজ সম্পন্ন হওয়া একটি সিনেমার গল্প সহ নামেও পরিবর্তন আসতে চলছে।

জানা গেছে, ২০১৪ সালে জি সরকারের পরিচালনায় শুরু হয়েছিল ‘লাভ ২০১৪’ সিনেমার শুটিং। নির্মাতার চিন্তা ছিল ওই বছরই ছবিটি মুক্তি দেওয়ার। কিন্তু নির্ধারিত সময় সিনেমাটির কাজ শেষ না হওয়ায় এর নাম পরিবর্তন করা হয়। নতুন নাম ঠিক করা হয় ‘লাভ ২০১৫’। নাম পরিবর্তন হলেও ২০১৫ সালেও এর কাজ সম্পন্ন হয়নি।

অপু বিশ্বাসের দেশে ফেরার খবর বারবার শোনা গেলেও সে তারিখ আর তারিখ থাকছে না। বলা যায় বছরের দ্বারপ্রান্তে এসে অপু বিশ্বাসের হারিয়ে যাওয়ার বছর। এফ আই মানিকের ‘কোটি টাকার কাবিন’ ছবিতে অভিনয়ের মধ্যে দিয়ে জুঁটি বাঁধেন শাকিব-অপু।

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক