,

নাসিরনগর হামলার ঘটনায় সাবেক আ.লীগ নেতা গ্রেফতার

news-image

 

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলার ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ আবদুল আহাদকে গ্রেফতার করেছে পুলিশ।

 

হিন্দু মন্দিরে ভাংচুর ও বাড়িঘরে হামলা-লুটপাটে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার বিকালে উপজেলা সদরের ঘোষপাড়া এলাকার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। নাসিরনগর থানার ওসি আবু জাফর বিষয়টি নিশ্চিত করেছেন।

সাংবাদিকদের তিনি জানান, বিকাল ৪টার দিকে নাসিরনগর থানা পুলিশ আবদুল আহাদকে গ্রেফতার করে। গত ৩০ অক্টোবর হিন্দু পল্লীতে হামলা চালানোর ঘটনায় তার সম্পৃক্ততা রয়েছে।

গ্রেফতারের পর পর তাকে জিজ্ঞাসাবাদের জন্যে জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয়ে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত ৩০ অক্টোবর নাসিরনগরে ১৫টি মন্দিরে ভাংচুর এবং অন্তত দেড়শ বাড়িঘরে হামলা লুটপাট চালানো হয়।

এরপর ৪ নভেম্বর ও ১৩ নভেম্বর নাসিরনগর উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়েরর অন্তত ছয়টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ