,

উর্বশীর কাছে সানির হার

news-image

বিনোদন ডেস্ক : আগামী বছরের বহুল প্রতীক্ষিত সিনেমার মধ্যে রয়েছে শাহরুখ খান অভিনীত রইস ও হৃতিক রোশান অভিনীত কাবিল। এ ছাড়া একই দিনে মুক্তি পাবে সিনেমা দুটি। তাই বক্স অফিস লড়াইয়ে কে এগিয়ে থাকবে তা নিয়েও শুরু হয়েছে তুমুল আলোচনা।
এদিকে দুটি সিনেমাতেই রয়েছে একটি করে আইটেম গান। শাহরুখের রইস সিনেমার আইটেম গানে দেখা গেছে সানি লিওনকে। অন্যদিকে কাবিলর গানে রয়েছেন উর্বশী রাউটেলা। এরই মধ্যে ইউটিউবে মুক্তি পেয়েছে এই দুটি আইটেম গান। দুটি গানই রিমেক হয়েছে। আর এতে সানির চেয়ে উর্বশীকেই বেশি পছন্দ করেছে দর্শক।

কাবিলর ‘হাসিনো কা দিওয়ানা’ ও রইসর ‘লায়লা ম্যায় লায়লা’ গান দুটির মধ্যে কোনটি বেশি পছন্দ, এ নিয়ে একটি জরিপ করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্টারন্যাশনাল বিজনেস টাইম। এতে উর্বশীর গান পেয়েছে ৫২ দশমিক ৫৩ শতাংশ ভোট এবং সানির গান পেয়েছে ৪৭ দশমিক ৪৭ শতাংশ ভোট।

বলিউডের কোরবানি সিনেমার ‘লায়লা ও লায়লা’ গানের রিমেক ‘লায়লা ম্যায় লায়লা’। গানটির কম্পোজ করেছেন রাম সম্পদ ও কণ্ঠ দিয়েছেন পাওয়ানি পান্ডে। এর কোরিওগ্রাফি করেছেন জনপ্রিয় কোরিওগ্রাফার বস্কো-সিজার। অন্যদিকে ১৯৮১ সালে মুক্তিপ্রাপ্ত ইয়ারানা সিনেমার ‘সারা জামানা’ শিরোনামের একটি গানের সংগীত পরিচালনা করেছিলেন হৃতিক রোশানের চাচা রাজেশ রোশান। এই গানে কণ্ঠ দিয়েছিলেন কিশোর কুমার এবং সিনেমার পর্দায় দেখা গিয়েছিল অমিতাভ বচ্চনকে। ৩৫ বছর পর কাবিল সিনেমায় ‘হাসিনো কা দিওয়ানা’ গানটি রিমেক করা হয়েছে। এই গানে কণ্ঠ দিয়েছেন রাফতার ও পায়েল দেব।

কাবিল সিনেমাটি পরিচালনা করছেন সঞ্জয় গুপ্তা। হৃতিক ছাড়াও সিনেমাটিতে আরো অভিনয় করেছেন ইয়ামি গৌতম, রনিত রায়, রোহিত রায়, গিরিশ কুলকার্নি প্রমুখ। রাহুল দোলাকিয়া পরিচালিত রইস সিনেমায় অভিনয় করেছেন শাহরুখ খান, মাহিরা খান, নওয়াজউদ্দিন সিদ্দীকিসহ অনেকে। সিনেমাটি প্রযোজনা করছেন রিতেশ সিদ্ধানি, ফারহান আখতার এবং গৌরী খান। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে সিনেমা দুটি।

এ জাতীয় আরও খবর

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট