,

মুসলিম নারী হচ্ছেন রুমানিয়ার প্রধানমন্ত্রী !

আন্তর্জাতিক ডেস্ক :রুমানিয়ার সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের এক নারী হতে যাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী। রুমানিয়ার বামপন্থী দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (পিএসডি) প্রধানমন্ত্রী পদের জন্য বুধবার এই মুসলিম নারীর নাম প্রস্তাব করেছে।

image-12164

তাঁর নাম সেভিল সাইদেহ (৫২)। তিনি এর আগে বামপন্থী নেতৃত্বাধীন সরকারে আঞ্চলিক উন্নয়ন মন্ত্রী ছিলেন। প্রধানমন্ত্রী পদে চূড়ান্ত নিয়োগ পেতে হলে তাঁকে প্রথমে প্রেসিডেন্ট ক্লাউস ইওহান্নিসের অনুমোদন এবং পরে সংসদের আস্থা লাভ করতে হবে।

রুমানিয়ায় গত ১১ ডিসেম্বর অনুষ্ঠিত দু’ কক্ষবিশিষ্ট সংসদের নির্বাচনে পিএসডি ও এএলডিই জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়। ৪৬৫ আসনের মধ্যে তারা ২৫০ আসন পায়। স্বাভাবিকভাবেই সরকারপ্রধান হওয়ার কথা পিএসডি-প্রধান দ্রাগনিয়ার। কিন্তু একটি মামলায় তার দু’ বছর জেল (বর্তমানে স্থগিত) হওয়ায় বেঁকে বসেছেন প্রেসিডেন্ট ক্লাউস ইওহান্নিস। তিনি সাফ বলে দিয়েছেন, ক্রিমিন্যাল রেকর্ড আছে এমন কাউকে তিনি প্রধানমন্ত্রী পদে অনুমোদন দেবেন না।

এ অবস্থায় ‘সমাধান’ হিসেবে পিএসডি-প্রধান দ্রাগনিয়া বেছে নিয়েছেন তারই কাছের মানুষ সাইদেহকে। ২০১১ সালে সাইদেহ’র বিয়ে হয় কৃষি মন্ত্রণালয়ের একজন সিরীয় বংশোদ্ভুত কন্সালট্যান্টের সঙ্গে। দ্রাগনিয়া ছিলেন সেই বিয়ের সাক্ষী।

দ্রাগনিয়া বলেন, আশা করি প্রেসিডেন্ট বিষয়টি মেনে নিয়ে সরকার গঠনের অনুমতি দেবেন, যাতে নতুন সরকার দ্রুত বাজেট প্রণয়নের কাজ শুরু করতে পারে।

তবে প্রধানমন্ত্রী হতে না পারলেও সর্বময় ক্ষমতার অধিকারী যে তিনিই হবেন, তা জানাতে ভোলেননি দ্রাগনিয়া। তিনি বলেন, সাইদেহ’র প্রশাসন চালানোর দক্ষতা ও প্রজ্ঞা আছে। তিনিই প্রধানমন্ত্রী হবেন। তবে সবার আগে রাজনৈতিক দায়দায়িত্ব ন্যস্ত থাকবে আমার ওপর।

এদিকে নতুন সরকার গঠন প্রশ্নে প্রেসিডেন্ট ক্লাউস ইওহান্নিস বিভিন্ন দলের সঙ্গে আলোচনা শুরু করেছেন। আগামী শুক্রবারের মধ্যেই নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা হতে পারে বলে আশা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার