,

কারচুপি না হলে ফলাফল মেনে নেবে বিএনপি

 

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল প্রকাশের আগ পর্যন্ত কোনো ধরনের কারচুপি বা অনিয়ম না হলে জনগণের রায় মেনে নেবে বিএনপি।

image-12165

বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নাসিক নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলনে দলের যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ কথা বলেন।

নিরপেক্ষ ভোটে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হলে বিএনপি মেনে নেবে কি-না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, বাহ্যিকভাবে নির্বাচন সুষ্ঠু। তবে পর্দার আড়ালে যদি কোনো কিছু না ঘটে, তবে জনগণের ইচ্ছার প্রতিফলন মেনে নেবে বিএনপি।

তিনি বলেন, অতীত অভিজ্ঞতা বলছে, যেকোনো মুহূর্তে সুক্ষ্ম ও স্থূল ইঞ্জিনিয়ারিং হতে পারে। এজন্য নির্বাচন কমিশনের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকতে হবে।

নির্বাচনের ফলাফল পাল্টে দেয়ার আশঙ্কা জানিয়ে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের উদ্দেশে রিজভী বলেন, পর্দার আড়ালে যেন অপ্রীতিকর কিছু না ঘটে, সেটা আপনারা দেখবেন। ভোট গণনা ও ফলাফল ঘোষণা পর্যন্ত বিএনপির পোলিং এজেন্টরা কেন্দ্রের ভেতরে ও নেতা-কর্মীরা কেন্দ্রের বাইরে থাকবেন।

প্রকাশ্যে নারায়ণগঞ্জের স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমানের নৌকা মার্কায় ভোট দেয়ার সমালোচনা করে তিনি বলেন, এটা আইনসম্মত নয়, নির্বাচনের বিধির বাইরে। এটা ক্ষমতার দাপট দেখানো এবং গণতন্ত্রবিরোধী। এতেই বোঝা যায় ভোটে ক্ষমাতসীনদের দাপট কতটুকু।

এ জাতীয় আরও খবর

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার