,

পাঁচ মাস পরও সেই মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক :ঠিক পাঁচ মাস আগে কাউন্টি ক্রিকেটে সবশেষ সাসেক্সের হয়ে মাঠে নেমেছিলেন মুস্তাফিজুর রহমান। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে বল হাতে আলো ছড়ানোর পর ইংল্যান্ডে গিয়েও উজ্জ্বল হয়ে জ্বলতে শুরু করেছিলেন বাংলাদেশি এ কাটার মাস্টার।

 

mostafiz1482409552
কিন্তু ২২ জুলাই সাসেক্সের হয়ে খেলতে নেমেই কাঁধের ইনজুরিতে পড়েন মুস্তাফিজ। এরপর কাঁধের অস্ত্রোপচারের পর দর্শক হয়েই ক্রিকেট উপভোগ করতে দেখা গেছে বোলার মুস্তাফিজকে। ঘরের মাঠে বহুল প্রতিক্ষিত ইংল্যান্ড সিরিজ, বিপিএলের জমজমাট চতুর্থ আসরেও গ্যালারিতে দর্শক সারিতে বসে খেলা দেখতে হয়েছে মুস্তাফিজকে।

এরপর নিউজিল্যান্ড সিরিজের জন্য অস্ট্রেলিয়ার কন্ডিশনিং ক্যাম্পেও মুস্তাফিজকে বিশ্রামে রাখে বিসিবি। তবে নিউজিল্যান্ডে পৌঁছার ৭২ ঘন্টা পর একমাত্র প্রস্তুতি ম্যাচে বল হাতে দেখা গেছে মুস্তাফিজকে। দীর্ঘ ৫ মাস পর মাঠে নেমে বল হাতে চেনারূপে দেখা গেছে মুস্তাফিজকে। নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে দল হারলেও বল হাতে দুটি উইকেট নেন মুস্তাফিজ।

নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে মুস্তাফিজ নিজের প্রথম ওভারের চতুর্থ বলে আউট করেন রায়ান ডাফিকে। এরপর হেনরি শিপলকে সাজঘরে পাঠান মুস্তাফিজ। প্রস্তুতি ম্যাচে দল হারলেও দীর্ঘদিন পর ক্রিকেটে ফিরে উইকেট নিয়ে নিজেকে জানান দিলেন বাংলাদেশি বিস্ময়বালক মুস্তাফিজ।

এ জাতীয় আরও খবর

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫