,

এগিয়ে আইভী

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বিভিন্ন কেন্দ্র থেকে আসা বেসরকারি ফলাফলে এগিয়ে আছেন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ হাইভী।

image-12154

সর্বশেষ ১৬টি কেন্দ্র থেকে পাওয়া বেসরকারি ফলাফলে দেখা যায় বিএনপি প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন থেকে দ্বিগুণেরও বেশি ভোটের ব্যবধানে এগিয়ে আছেন নৌকা মার্কার প্রার্থী আইভী।

বৃহস্পতিবার প্রথমবারের মতো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে দলীয় প্রতীকে নির্বাচন হয়। শান্তিপূর্ণ নির্বাচন শেষে বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল আসতে শুরু করে।

এরআগে সকাল ৮টা থেকে ২৭ টি ওয়ার্ডে ভোটাররা সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এখানে মোট ৪ লাখ ৭৪ হাজার ৯শ ৩১ জন ভোটার ছিলেন।

নির্বাচনে মেয়র পদে সাতজন, ৯টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৮ জন এবং ২৭টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৫৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৭৪ কেন্দ্রের ১ হাজার ৩০৪টি কক্ষে এসব ব্যালটে রায় জানাবেন ভোটাররা। তিন পদের জন্য ব্যালট ছাপানো হয়েছে ১৪ লাখ ২৪ হাজার ৭৯৩টি।

ভোটের দায়িত্বে রয়েছেন প্রায় চার হাজার কর্মকর্তা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাড়ে ৯ হাজার সদস্য রয়েছেন ভোটের নিরাপত্তায়।

এ জাতীয় আরও খবর

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫